1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল

  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২২ বার পঠিত
misigan-16787
  • শফিক রহমান, মিশিগান থেকে::

১৪ জুন, রোববার, বাদ আছর ডেট্রয়েট সিটির রিয়াদুল ইসলাম, মিশিগান মাদ্রাসায় কানাইঘাট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সদ্য প্রয়াত কানাইঘাট-জকিগঞ্জ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসোসিয়েশনের সভাপতি শরিফ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের উপস্থাপনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী মুহাম্মদ রাদী। এতে আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট গ্যাস ফিল্ডের সাবেক কর্মকর্তা জয়নাল উদ্দীন চৌধুরী, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. খাজা শাহাব আহমদ, সহ-সভাপতি আব্দুল হানিফ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কয়েছ আহমদ, বৃহৎ জৈন্তা এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি আবুল কালাম আজাদ।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা মরহুমের স্মৃতিচারণ করে বলেন, ফরিদ উদ্দিন চৌধুরী শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি জীবনের বেশীরভাগ সময় এলাকার শিক্ষা, যোগাযোগ উন্নয়ন, দ্বীনি প্রতিষ্ঠানসহ মানুষের সার্বিক সহযোগিতা ও কল্যাণে কাটিয়েছেন। তিনি একজন অমায়িক ও শান্তশিষ্ট স্বভাবের মানুষ ছিলেন।

বক্তারা আরও বলেন, সিলেটবাসী বিশেষত তার নির্বাচনী এলাকাবাসী একজন সত্যিকারের জনদরদী নেতাকে হারিয়েছে। আমরা মরহুমের বিদাহী আত্মার মাগফিরাত কামনা করি।

বক্তারা সদ্য প্রয়াত মাওলানা আবুল হাসানাত চৌধুরী ও মরহুম মাওলানা আজিজুর রহমানসহ কানাইঘাট-জকিগঞ্জের সদ্য প্রয়াত সবাইকে স্মরণ করেন এবং তাদের স্মৃতিচারণ করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর