1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন মাদকসেবীদের আস্তানায় পরিণত ৫৪ বছরেও বদলায়নি পাইকগাছার কড়ুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবকাঠামো, জরাজীর্ণ ভবনেই চলছে পাঠদান কার্যক্রম মুন্সিগঞ্জের শিলইয়ে ৬ মাসে ১৫ দুর্ধর্ষ চুরির ঘটনায় জনমনে আতঙ্ক! কয়রায় বিনামূল্যে চক্ষুপরীক্ষা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত সাতক্ষীরায় ডেঙ্গুর ভয়াবহতা, নিত্য হাসপাতালে ভর্তি হচ্ছে রেকর্ড সংখ্যক রোগী মিরকাদিমে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে হেরোইন কিনতে গিয়ে জনতার হাতে ১ ব্যক্তি আটক ৪ ইউনিয়নবাসীর স্বেচ্ছাশ্রমে সচল ডুমুরিয়ার কেওড়া স্লুইস গেট কপিলমুনিতে কবরস্থান,ডাঙ্গা ও দোকান শ্রেণির সম্পত্তির সীমাণা নিয়ে বিভ্রান্তি: ডাঙ্গায় জমি কিনে কবরস্থানের অভিযোগে নির্মাণকাজ বন্ধ! মাদক সেবনকে কেন্দ্র করে সংঘর্ষে কপিলমুনিতে ৩ সহোদরসহ উভয়পক্ষের আহত ৪ টংগিবাড়ীতে ২৪ পিস গোলাপি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অর্থ আত্মসাৎ ও পাচার চেষ্টার অভিযোগে ওজোপাডিকোর সাবেক এমডি,সচিবসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • প্রকাশিত : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১১৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ওয়েস্টেজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ৩ জনের বিরুদ্ধে ৩৩ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (৩১ মে) দুদক খুলনার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামীরা হল, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন, বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানির (বিএসইসিও) সাবেক পরিচালক (অর্থ) আব্দুল মোতালেব এবং বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানির সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ইয়ে ওয়েনজুন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির আশ্রয়ে এলসি করে হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি কোনো প্রশিক্ষণ না দিয়ে ১৮ লাখ ৬৫ হাজার ৭৮৮ টাকা, রিপেয়ার ট্রেনিং বাবদ ৬ লাখ ৯৯ হাজার ৬৭০ টাকা, প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস খাতের ৫ কোটি ৫২ লাখ ১৭ হাজার ৫০০ টাকা, তিন বছরের ওয়ারেস্টি মিটারের জন্য বরাদ্দকৃত ৭ কোটি ২১ লাখ ৩২ হাজার ২৩৮ টাকা এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট সার্ভিসের এক কোটি ২৯ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকাসহ বিভিন্ন খাতের ৩৬ কোটি ৩৭ লাখ ৫৬ হাজার ৮৭৯ টাকা আত্মসাৎ করেছে।

আরও জানায়, সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশে বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নত করার জন্য দেশীয় ব্যবস্থাপনায় প্রিপেইড মিটার উৎপাদনের লক্ষ্য নিয়ে ২০১৮ সালের ১৮ ডিসেম্বর সরকারি মালিকানাধীন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও চীনের হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হিসেবে খুলনায় ‘বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড (বিএসইসিও)’ প্রতিষ্ঠা করা হয়। যার উদ্দেশ্য ছিল বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোজন, উৎপাদন ও বাজারজাত করা। তবে প্রিপেইড মিটার উৎপাদন ও বাজারজাত প্রক্রিয়ায় প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে বরাদ্দ করা টাকা লুটপাট করা হয়।

বিএসইসিওএর কর্মকর্তা-কর্মচারীদেরকে বিদেশে প্রশিক্ষণের জন্য ৩ লাখ ৫০ হাজার ইউএস ডলার রাখা হয়। কিন্তু কোনো কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়নি। অপরদিকে বিএসইসিওএর ডিএমডি ইয়ে ওয়েনজুন এবং পরিচালক আব্দুল মোতালেব হেসিং ইলেকট্রিক্যাল কোম্পানির দাবির পরিপ্রেক্ষিতে এলসির সকল ডকুমেন্টস প্রদান করা হয়। ফলে হেসিং ইলেকট্রিক্যালে বৈদেশিক প্রশিক্ষণ বাবদ এলসিতে উল্লেখিত ৩ লাখ ৫০ হাজার ডলার প্রাপ্তির সুযোগ তৈরি হয়। কিন্তু বিষয়টি নিয়ে বিএসইসিওএর পরবর্তী অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এমডি রতন কুমার দেবনাথ কর্তৃক প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখায় ওই অর্থ ছাড়ের বিষয়ে আপত্তি করা হয়। ফলে হেসিং ইলেকট্রিক্যাল এলসিতে বর্ণিত সফটওয়্যার ও সার্ভিসেস বাবদ কোন অর্থ গ্রহণ করতে পারেননি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর