1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

অসহনীয় নির্যাতনের পরও দেশ ছাড়েননি বেগম খালেদা জিয়া : আমান

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত
aman-15243
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, বাংলাদেশ ছাড়া আর কোনো ঠিকানা নেই বলে জানিয়েছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেছিলেন এই বাংলাদেশের মাটি ও মানুষই তার আপন। সেখানেই তিনি থেকেছেন। তার ওপর অসহনীয় নির্যাতন হয়েছে। এরপরও তিনি কখনও দেশ ছেড়ে যেতে চাননি।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিতে এসে স্মৃতিচারণ করে এসব কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে আপসহীন নেত্রীকে জেলে রাখা হয়েছে। স্লো-পয়জনিংয়ের মাধ্যমে তাকে অসুস্থ করে ফেলা হয়েছে। সেই অসুস্থতা আর ভালো হয়নি। বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার জন্য দলের পক্ষ থেকে বারবার আকুতি জানানো হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই সুযোগটা পর্যন্ত দেয়নি। আজ তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি।

জানাজা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জানাজায় যে সংখ্যক মানুষ এসেছিলেন, পৃথিবীর ইতিহাসে এত মানুষ কোনো জানাজায় হয়নি। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে কী পরিমাণ মানুষ হবে সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। এরই মধ্যে সারা দেশ থেকে মানুষ আসতে শুরু করেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর