1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান ২৫ বছর পর নয়নের খালে প্রাণ, পুনরুদ্ধার কার্যক্রমের উদ্বোধন  তালায় জমিজমা সংক্রান্ত বিরোধ, হামলা গৃহবধু ও তার ১৪ মাস বয়সী শিশু কন্যা আহত

আইন ভেঙ্গে সীমান্তের শূণ্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বিজিবির বাঁধায় বন্ধ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৭২ বার পঠিত
kata-tar-india-9984

দীপ্ত নিউজ ডেস্ক::

আন্তর্জাতিক সীমান্ত আইন ভেঙে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তের শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরের দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। তবে গ্রামবাসী ও বিজিবির বাধায় কাঁটাতারের বেড়া নির্মাণর কাজ বন্ধ রেখেছে বিএসএফ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে নিজেদের ভূ-খন্ডের বাইরে এসে হাড়িপাড়া সীমান্তের ৮ নম্বর আন্তর্জাতিক পিলারের ২৩ থেকে ২৬ নম্বর সাব-পিলার অংশে জিরো লাইন (নো ম্যানস ল্যান্ড) বরাবর আকস্মিকভাবে কাঁটাতারের বেড়া নির্মাণে কাজ শুরু করে বিএসএফ। বিষয়টি নজরে এলে বিজিবি বাধা দেয়। এ সময় স্থানীয় কিছু মানুষ ওই সীমান্তে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে। এই অবস্থায় সেখানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করে সতর্ক নজরদারি করা হচ্ছে। অপরদিকে ওপারেও অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে সীমান্তের জিরো লাইন বরাবর ভারতীয় শ্রমিকরা গর্ত করে লোহার পিলার বসিয়ে কাঁটাতারের বেড়া তৈরি শুরু করেন। এর কিছুটা দূরে বিএসএফ সদস্যরা বাংলাদেশের দিকে অস্ত্র তাক করে টহল শুরু করেন। এ সময় সেখানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বিএসএফ সদস্যকে দেখা যায়। গ্রামবাসী ও বিজিবি সদস্যরা বাধা দিলে কাজ বন্ধ রেখে ভারতীয়রা পিছু হটে।

কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রয়েছে জানিয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন জানান, তীব্র প্রতিবাদ জানিয়ে বিজিবি বাধা দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টায় ওই সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকেও নির্মাণ কাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে। সীমান্তে টহল বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর