1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার

আকাশে দৃশ্যমান রহস্যময় আলোকবস্তুটি ছিল একটি ক্ষেপণাস্ত্র!

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৭১ বার পঠিত

শেখ নাদীর শাহ্::

বাংলাদেশের খুলনা, সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকা থেকে আকাশে উড়তে থাকা রহস্যময় আলোকবস্তুটি ভারতের উৎক্ষেপিত অগ্নি-৫ নামের একটি ক্ষেপণাস্ত্র বলে জানাগেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আলোকবস্তুটি আকাশে ভাসতে দেখে তাৎক্ষণিক সাধারণ মানুষের মধ্যে তীব্র কৌতুহলের জন্ম হয়। ভারতীয় গণমাধ্যম আলোকবস্তুটি ভারতেরই উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র বলে দাবি করে। যদিও এখন পর্যন্ত ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের (ডিআরডিও) পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের খুলনা, সাতক্ষীরাসহ ভারতের আকাশে দেখতে পাওয়া এই অদ্ভুত আলোর বস্তুটিকে অনেকেই প্রথমে ভিনগ্রহের প্রাণী অথবা UFO মনে করলেও আদতে এটি ছিল একটি ক্ষেপণাস্ত্র।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশ ও ভারতের কলকাতার বিভিন্ন জেলা থেকে আকাশে দেখা যায় এই আলোকিত বস্তু।

ভারতের গণমাধ্যম বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের উড়িষ্যার চাঁদপুর থেকে অগ্নি-৫ নামের এই ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপন করা হয়। এই ধরণের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন এই প্রথম রাতে করল ভারত।

যদিও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের (ডিআরডিও) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

ডিআরডিও’র নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র অগ্নি-৫। তা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এটি ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে সম্মুখ সংঘাতে জড়িয়ে পড়েছিল ভারত এবং চীনের সেনারা। এরমধ্যে ভারতের অগ্নি-৫-এর মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর