1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান

আজ শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

  • প্রকাশিত : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১১৪ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

আজ শুক্রবার সৌদি আরবে ঈদ। বৃহস্পতিবার দেশটির চাঁদ দেখা কমিটি ঘোষণা দিয়েছে ২০ এপ্রিল, বৃহস্পতিবার ছিল শেষ রোজা। ফলে শুক্রবার সেখানে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

অন্যদিকে আনুষ্ঠানিকভাবে শনিবার, ২২শে এপ্রিল পবিত্র ঈদুল ফিতর ঘোষণা করেছে ৮টি দেশ। এগুলো হলো অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, ফিলিপাইন এবং জাপান। শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি এসব দেশে। ফলে শনিবার ঈদ ঘোষণা করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ।

ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চান্দ্র মাস ২৯ বা ৩০ দিনে হয়। তাই মুসলিমদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য।

এদিকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ফিলিপাইন, ব্রুনেই ও অস্ট্রেলিয়াতেও শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনের ঘোষণা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) এসব দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হয়। সেই হিসেবে দেশে শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। তবে শুক্রবার চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর