1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সৈয়দপুর দুপ্রক সদস্যদের মতবিনিময় সভা

  • প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত
saidpur-10393
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে রংপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) শাওন মিয়ার সঙ্গে নীলফামারীর সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সৈয়দপুর শহরের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পরিদর্শন বাংলাতে ওই মতবিনিময় সভা হয়।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কথাসাহিত্যিক মো. হাফিজুর রহমান হাফিজ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এর সহকারী পরিচালিক (এডি) মো. সাবদারুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, সদস্য সাংবাদিক সাকির হোসেন বাদল, সৈয়দপুর সানফ্লাওার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল এবং সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব।

সভায় আগামী ৯ ডিসেম্বর সারাদেশের মতো সৈয়দপুরেও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস – ২০২৪ যথাযথভাবে পালনের লক্ষ্যে গৃহিত বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। “দুর্নীতর বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে এবারে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে, দৃশ্যমান ও উন্মুক্ত স্থানে দুর্নীতি বিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন, জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন – বেলুন উড়ানো, মানববন্ধন, আলোচনা সভা ও দুর্নীতি বিরোধী তথ্যচিত্র প্রদর্শন ইত্যাদি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর