- শার্শা(যশোর) সংবাদদাতা:
শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ মার্চ ২০২৬) সকাল ১১টায় বাগআঁচড়া দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত
সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান নিজ গ্রামেই দরিদ্র পরিবারের মাঝে এই রমজানের উপহার সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৮৫/১ শার্শা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মোঃ ফিরোজ আল মাহমুদ, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম, যুবনেতা রাজু আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাবিবুল্লাহ বেলালী। এ সময় বাগআঁচড়া ইউনিয়নের ৭০টি দরিদ্র পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এরপর
একই দিনে গোগা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আরও ৬০টি দরিদ্র পরিবারের মাঝে রমজানের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মোঃ ফিরোজ আল মাহমুদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন গোগা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম খলিল, ইউনিয়ন সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলাউদ্দিন, মাওলানা আয়ুব আলী, ডা. নুরুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন, “আমি শুধু জামায়াতের এমপি, বিএনপির এমপি কিংবা কোনো দলের এমপি হয়ে কাজ করতে চাই না। আমি সাধারণ জনগণের এমপি হিসেবে কাজ করতে চাই। জনগণের খাদেম হয়ে তাদের সুখ-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের
পাশে দাঁড়ানোই ইসলামের শিক্ষা। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।