1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান

আহতবস্থায় চিকিৎসাধীন খুলনায় মুহাম্মদ স: সম্পর্কে কটূক্তিকারী সেই যুবক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত
khulna-10158

খুলনা প্রতিনিধি:

খুলনায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে উৎসব মন্ডল (১৬) নামে এক কিশোরকে গণপিটুনি দিয়ে আহত করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে তাকে গুরুতর আহতবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম জানিয়েছেন।

তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ওই ছেলেটি সেনাবাহিনীর হেফাজতে রয়েছে। সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এর আগে, গতকাল রাতেই উৎসব মন্ডল গণপিটুনিতে মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। তখন তার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম। তার বরাতে বিভিন্ন গণমাধ্যমে গণপিটুনিতে নিহতের সংবাদ প্রকাশিত হয়। কিন্তু প্রকৃতপক্ষে ওই ছেলেটি মারা যায়নি, সে চিকিৎসাধীন রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে কোথায় কোন হাসপাতালে সে চিকিৎসাধীন তার বিস্তারিত গণমাধ্যমকে জানানো হচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, উৎসব মন্ডল মহানবী (সঃ)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে। বুধবার রাত পৌনে ৮টার দিকে কয়েকজন যুবক তাকে খুঁজে বের করে ধরে নগরীর সোনাডাঙ্গায় ডেপুটি পুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে শত শত লোক গিয়ে ওই কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু বিক্ষোভকারীরা ওই কিশোরকে পিটিয়ে আহত করে।

সর্বশেষ কটূক্তিকারী ওই তরুণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা ওই এলাকা ত্যাগ করে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর