1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বাঁধ কেটে চিংড়ি ঘের দখল, অতঃপর পুলিশী চেষ্টায় দখলমুক্ত কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেসার কর্মশালা রেলওয়েকে যাত্রী ও জনবান্ধব করা হবে–সৈয়দপুরে রেলপথ মন্ত্রী কয়রায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও অনুদানের চাল বিতরণ কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপনে র‍্যালি ও আলোচনা সভা কয়রায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম- অবহেলার অভিযোগ কয়রায় দুর্গাপুজা নিবিঘ্নে পালন করতে সকল প্রস্তুুতি গ্রহন করা হয়েছে …….. এমপি আবুল কালাম আজাদ “সাংবাদিকতার ভূত ও ভবিষ্যৎ “ ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ৫ ধাপে হবে ভোট-ইসি সানাউল্লাহ কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ

ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ৫ ধাপে হবে ভোট-ইসি সানাউল্লাহ

  • প্রকাশিত : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত
ec-17720
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

আগামী ২১ জানুয়ারি থেকে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সোমবার (১২ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ সংক্রান্ত সভা শেষে ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি দ্বিতীয় ধাপে একই বছরের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে আগামী বছরের ২৭ মে ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, জেলা নির্বাচন কমিশনাররা ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করবেন। এটা সাধারণত নির্বাচনের ৬ সপ্তাহ আগে ঘোষণা হয়ে থাকে। যখন যে নির্বাচন হবে, এর ৪২ দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হয়ে থাকে।

বৈঠকের আলোচনার বিষয়ে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ছাড়াও সোমবারের বৈঠকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বিস্তারিত একটি কমিটির মাধ্যমে এটি সম্পাদন হবে। আমরা কিছু ইন্টারনাল রিডিস্ট্রিবিউশন (অভ্যন্তরীণ পুনর্বণ্টন) অ্যালাউ (অনুমোদন) করেছি।

এ ছাড়াও বৈঠকে মৃত ভোটারদের বাদ দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, কীভাবে টাইমলি (সময়মতো) মৃত ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে বৈঠকে আমরা একটি প্রস্তাবনা শুনেছি। এই প্রস্তাবনাটি পাইলট আকারে কিছু উপজেলা ও ইউনিয়নে চালু করা হবে। পরবর্তীতে সফলতা বিবেচনায় হয়তো এটি পূর্ণাঙ্গভাবে সারা দেশে চালু হবে।

 

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর