1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফাইনালের ভবিষ্যদ্বাণীতে রেফারিকে টানলেন বার্সা প্রেসিডেন্ট সহজ জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ হত্যার সময় জিয়াউর রহমানকে দেখে ‘কাঁপছিলেন’ সাবেক মেজর মোজাফফর শার্শায় ৮ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ অতিবৃষ্টিতে ডুমুরিয়া‌সহ জেলায় মাছ ও কৃষিতে ক্ষতি ১১ কোটি টাকার মেলাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মেলা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি মাছ সহ ২ জেলে আটক ৪৫ বছর পর আটক জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর কয়রায় উপজেলা ক্লাইমেট এ্যকশন ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা ও কর্মপরিকল্পনা ইয়ামাল ও মেসির ভাইরাল সেই ছবি নিয়ে মুখ খুললো ইউনিসেফ

ইয়ামাল ও মেসির ভাইরাল সেই ছবি নিয়ে মুখ খুললো ইউনিসেফ

  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পঠিত
LIpy-17045
  • স্পোর্টস ডেস্ক ::

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লিওনেল মেসি এবং বার্সেলোনার তরুণ বিস্ময় বালক লামিন ইয়ামালের একটি অত্যন্ত পুরোনো ছবি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। আর ১৮ বছরের পুরোনো সেই ছবি নিয়ে মুখ খুলেছেন আন্তর্জাতিক শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ (UNICEF)।

ছবিতে দেখা যায়, তরুণ মেসি একটি ছোট্ট শিশুকে গোসল করাচ্ছেন, আর পাশে দাঁড়িয়ে হাসছেন শিশুটির মা শিলা।

ইউনিসেফ নিশ্চিত করেছে যে, এই ছবিটি কোনো এআই বা কাল্পনিক তৈরি ছবি নয়, বরং এটি শতভাগ আসল।

আজ থেকে প্রায় ১৮ বছরেরও বেশি সময় আগে, ২০০৭ সালে ইউনিসেফের একটি দাতব্য তহবিল সংগ্রহের ফটোশুটের আয়োজন করা হয়েছিল। সেখানেই দেখা হয়েছিল তৎকালীন তরুণ ফুটবল তারকা লিওনেল মেসি এবং শিশু লামিন ইয়ামালের।

শিশু ইয়ামালকে কোলে নিয়ে ও গোসল করিয়ে সেই ঐতিহাসিক ফটোশুটে অংশ নিয়েছিলেন মেসি। তখন কেউ কল্পনাও করতে পারেনি যে, মেসির কোলে থাকা এই ছোট্ট শিশুটিই একদিন ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করবে।

বর্তমানে লিওনেল মেসি এবং লামিন ইয়ামাল—উভয়েই ফুটবল মাঠে তাদের অবিশ্বাস্য দক্ষতা দিয়ে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করছেন। তবে মাঠের বাইরেও তাদের আরেকটি বড় পরিচয় রয়েছে।

বর্তমানে মেসি এবং ইয়ামাল উভয়ই ইউনিসেফের গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষা, তাদের পাশে দাঁড়ানো এবং শিশুদের কণ্ঠস্বরকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে তারা প্রতিনিয়ত নিজেদের পরিচিতি ও প্রভাবকে কাজে লাগাচ্ছেন।

ইউনিসেফ আরও জানিয়েছে, মেসি ও লামিন ইয়ামালের মতো দুই কিংবদন্তিকে আমাদের দলে (ইউনিসেফ পরিবারে) পেয়ে আমরা অত্যন্ত গর্বিত।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর