1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সরকার ক্রস-বর্ডার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করছে -শিক্ষা মন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনব্যাপী কর্মসূচি

ইসলাম ধর্ম ও রোজা পালন সম্পর্কে কটুক্তি,খুলনা সিটি কলেজের শিক্ষার্থী গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ২১৫ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

রামপালে ইসলাম ধর্ম ও মাহে রমজানের রোজা পালন সম্পর্কে কটুক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে তমাল পাল (১৯) নামে এক হিন্দু যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে খুলনা মহানগরের সিটি কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় আক্তার শেখ নামে এক ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে বৃহস্পতিবার রাতেই রামপাল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হোগলডাঙ্গা গ্রামের আজিবর শেখের পুত্র আক্তার শেখ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার খুলনা-মোংলা মহাসড়ক সংলগ্ন ভাগা বাজারের কামাল ফিলিং স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় কামাল ফিলিং স্টেশনের সামনের বাসিন্দা রবিন পালের পুত্র তমাল পাল ইসলাম ধর্ম ও মাহে রমজানের রোজার তৎপর্য নিয়ে ধর্ম বিরোধী বিরূপ মন্তব্য করতে থাকেন। তাকে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে বলেন, আমি যা বলেছি ঠিক বলেছি। এ কথা কাউকে জানালে ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে বলেও এজাহারে উল্লেখ রয়েছে। সর্বশেষ এ ঘটনায় আক্তার শেখ বৃহস্পতিবার রাতেই রামপাল থানায় একটি মামলা দায়ের করেন, যার নং ২১।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ শামসুদ্দিন তমাল পালের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় বিরুপ পরিবেশ সৃষ্টি হওয়ার আগেই বৃহস্পতিবার রাতে খুলনা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। সে খুলনা সিটি কলেজের একদশ শ্রেণির ছাত্র। সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর