1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ

উন্নত যোগাযোগ ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

  • প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পঠিত
sylet-১৫৫৯৫
  • বিজ্ঞপ্তি ::

বিগত ১৭ বছর উন্নয়নবঞ্চিত ছিলো জকিগঞ্জ-কানাইঘাট। সাংসদরা ঢাকায় আয়েশি জীবনযাপন করেছেন। অতিথিদের মতো এলাকায় এসেছেন। আমি এই আসনে উন্নত যোগাযোগ ব্যবস্থাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। কারণ এই এলাকার মাটি ও বালুকণার সাথে আমার সম্পর্ক।

বুধবার দুপুরে গাছবাড়ী জামিউল উলূম কামিল (এম এ) মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

জমিয়ত-বিএনপি জোটের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, হরিপুর-গাছবাড়ী সড়কের দৈন্যদশা। চলাফেরার অযোগ্য। বর্ণনাতীত কষ্টের মধ্য দিয়ে যাতায়াত করতে হয় আমাদের। সিলেট-৫ আসনে সমস্যার শেষ নেই। আমি যদি বিজয়ী হই, তাহলে সুরমা ও কুশিয়ারা নদীভাঙনের সমস্যার স্থায়ী সমাধান করবো।

কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন এলাকা পরিদর্শনও করেন। এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন তিনি।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, দীর্ঘদিন ধরে কুশিয়ারার ভাঙনে মানুষ সর্বস্ব হারাচ্ছে, অথচ কার্যকর ও টেকসই উদ্যোগের অভাব রয়েছে। নির্বাচিত হলে সংশ্লিষ্ট দপ্তর ও বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে স্থায়ী বাঁধ ও আধুনিক নদীশাসন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর