1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

এখনও বাইরে আছি, সাংবাদিককে সাবধানে চলার হুমকি দিয়ে কপিলমুনিতে স্কুল ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত যুবকের ফেসবুক পোস্ট,সহযোগী আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৮৩৪ বার পঠিত

দীপ্ত নিউজ প্রতিবেদক:


খুলনার পাইকগাছার কপিলমুনিতে প্রকাশ্য দিবালোকে ৯ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে রাস্তা থেকে অপহরণের পর ধর্ষণের ঘটনার খবর প্রকাশ করায় অনলাইন পোর্টাল দীপ্ত নিউজ২৪.কম’র ভারপ্রাপ্ত সম্পাদক ও কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য শেখ নাদীর শাহ্ কে সাবধানে চলাফেরার হুমকি জানিয়ে ফেসবুক পোস্ট করেছে ধর্ষণে অভিযুক্ত মূল আসামি নাজমুল। ধর্ষণে অভিযুক্ত নাজমুল একই এলাকার নজরুল ওরফে নজু গাজীর পুত্র।

স্থানীয়রা জানান, ধর্ষণে অভিযুক্ত নাজমুলের বিরুদ্ধে পাইকগাছা থানায় এর আগেও ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের উপর হামলা, মাদক,ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। এর পরও প্রশাসনের নাকের ডগায় একটি বিলাসবহুল বাইকে চেপে কপিলমুনির বিভিন্ন প্রান্তে মাদক বিকিকিনি করে বেড়ায় বলেও অনেকেই অভিযোগ করেন। তবুও কোন অজ্ঞাত কারণে নাজমুলকে গ্রেফতার করা হয়না সে বিষয়ে স্থানীয় এলাকাবাসী সহ ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি কেউ কেউ আবার নাজমুলদের সাথে তাদের গড ফাদারদের চিহ্নিতপূর্বক শাস্তির আওতায় নেওয়ার দাবি জানান।

এর আগে, বুধবার (১৫ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৩ টার দিকে উপজেলার কপিলমুনির কাশিমনগর এলাকায় এ লোহমর্ষক ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনার শিকার জনৈকা ছাত্রীকে ওই দিনই  উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

সর্বশেষ এ ঘটনায় খবর প্রকাশের জেরে ধর্ষণে অভিযুক্ত ও মাদক বিকিকিনি সহ বহু অপকর্মের মূল হোতা নাজমুল নামের ওই কিশোর গ্যাংয়ের অন্যতম হোতা ধর্ষণের ঘটনায় খবর প্রকাশে ক্ষুদ্ধ হয়ে হুমকি দিয়ে ফেসবুকে একটি স্টোরি শেয়ার করেছে।

বৃহম্পতিবার সকালে N Azmul নামের একটি ফেসবুক আইডির স্টোরিতে নিজের ছবিতে অভিযুক্ত ওই যুবক লিখেছে, আপনারা যারা এই সমস্যাটার কারণ হয়েছেন একটু শেপ নিয়ে চলা ফেরা কইরেন। আসলে এখনো বাইরে আছি। অভিযুক্ত ওই যুবক আরও লিখেছে, যেহেতু বিনা দোষে ধরে নিয়ে গিয়েছে, আজ রাতে আবার মামলা তুলে নেবে বলেও ওই স্টোরিতে অভিযুক্ত ওই যুবক দাবি করেছে।

সর্বশেষ সে বিষয়েও অভিযুক্ত ধর্ষকের ব্যক্তিগত ফেসবুক আইডির স্টোরির স্কিনশর্ট সহ খবর প্রকাশ করলে নাজমুল দাম্ভিকতার সাথে সাংবাদিক শেখ নাদীর শাহ্কে অকথ্য ভাষায় গালিগালাজ করে হত্যা সহ দেখে নেওয়ার হুমকি দিয়ে কমেন্ট করে।

এর আগে, গতকাল জনপ্রিয় অনলাইন পোর্টাল দীপ্ত নিউজ২৪.কম সহ বিভিন্ন পত্র-পত্রিকায় ধর্ষণের ঘটনায় খবর প্রকাশ করলে ওই রাতেই ধর্ষণে অভিযুক্তকে সহযোগিতার দায়ে উপজেলার কপিলমুনির কাশিমনগর এলাকা থেকে শেখ রিয়াজুল ইসলাম (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সে কাশিমনগরের শেখ আব্দুল গফ্ফারের পুত্র।

এর আগে, স্থানীয় কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আজগর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তার নের্তৃত্বে ফাঁড়ির পুলিশ ঘটনায় ভুক্তভোগী জনৈকা ওই ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়েছে। তবে পুলিশ তদন্তের স্বার্থে ধর্ষকদের নাম প্রকাশ করেনি।

পুলিশ ও স্থানীয়রাা জানায়, বুধবার বেলা আনুমানিক ৩ থেকে সাড়ে ৩টার দিকে ভুক্তভোগী জনৈকা ওই ছাত্রীর কাশিমনগর ঋশীপাড়াস্থ বাড়ির সামনের রাস্তা থেকে অভিযুক্ত ওই ৩ যুবক মোটর সাইকেল যোগে জোরপূর্বক মুখ চেপে ধরে উঠিয়ে নিয়ে পাশ্ববর্তী বিলের মধ্যে একটি বাসায় নিয়ে ধর্ষণ করে।

সর্বশেষ প্রকাশ্য দিবালোকে সংখ্যালঘু সম্প্রদায়ের ৯ম শ্রেণিতে পড়ুয়া জনৈকা ওই ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ অতঃপর  ধর্ষণের ঘটনায় খবর প্রকাশের পর কয়েকদফায় অভিযুক্ত ধর্ষক নাজমুল কর্তৃক ফেসবুকে কয়েক দফায় হত্যার হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত ও বহুলালোচিত ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন দক্ষিণাঞ্চলের জনপ্রিয় অনলাইন পোর্টাল দীপ্ত নিউজ২৪.কম’র ভারপ্রাপ্ত সম্পাদক শেখ নাদীর শাহ্।

(বিস্তারিত আরও পরে)

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর