1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তোমরা প্রত্যেকে বাংলাদেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা কয়রায় সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে  স্থানীয় সরকার প্রতিনিধি ও নেতৃবৃন্দদের সাথে অ্যাডভোকেসি নতুন বেতনস্কেলে তিন মাসের বকেয়া বিল জমা শুরু ৮ নভেম্বর

এখন টিভির চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটি, ডিআরইউর উদ্বেগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১১ বার পঠিত
dru-১৫৭৬০
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’র চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো ও নিউজরুমে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পুরনো পোস্টকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণকে গণমাধ্যমের স্বাধীন চর্চার পরিপন্থী বলে উল্লেখ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এই উদ্বেগ জানান।

বাধ্যতামূলক ছুটিতে পাঠানো চার সাংবাদিক হলেন– মো. মুজাহিদুল ইসলাম (শুভ), মাহমুদ রাকিব, মোহাম্মদ আজহারুজ্জামান (আজহার লিমন) ও বেলায়েত হোসেন। তাদের মধ্যে প্রথম তিনজন ডিআরইউর স্থায়ী সদস্য।

বিবৃতিতে নেতারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পুরনো পোস্টকে কেন্দ্র করে এখন টিভি কর্তৃপক্ষ চার সাংবাদিকের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, তা অনভিপ্রেত। মতপ্রকাশের কারণে সাংবাদিকদের শাস্তিমূলক ব্যবস্থার মুখে ঠেলে দেওয়া গণমাধ্যমের স্বাধীন চর্চার বিরুদ্ধে যায়। এ ঘটনা সাংবাদিকদের স্বাধীন মতপ্রকাশেরও পরিপন্থী। এ সময় তারা তথ্যমন্ত্রীর পদক্ষেপ নেওয়ার আশ্বাসকে স্বাগত জানান।

ডিআরইউর নেতারা মনে করেন, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর উচিত সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষা করা। তারা আশা প্রকাশ করেন যে এখন টিভি কর্তৃপক্ষ বিষয়টির সম্মানজনক সমাধান করবে।

সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‘এখন টিভি কর্তৃপক্ষকে স্পষ্টভাবে বলছি যাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, তাদের অবিলম্বে কাজে ফিরিয়ে নিন। সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে সংশ্লিষ্ট সাংবাদিকদের কাজে ফিরিয়ে নিতে হবে।’

বিবৃতিতে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অন্যথায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি তার সদস্যদের স্বার্থ সংরক্ষণের জন্য যা করার, তাই করবে।’

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর