1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের শার্শায় উপজেলা ক্রীড়া কমিটির প্রথম সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত কপিলমুনিতে ইয়াবাসহ আটক ২ চাচিকে নিয়ে প্রতিবেশী ভাতিজার উধাউয়ের অভিযোগ চাচার উয়েফা সভাপতির বিশ্বকাপ বয়কটের কারণ ইউক্রেনের সেনাপ্রধা বরখাস্ত মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

এনআইডি সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

  • প্রকাশিত : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৫৪ বার পঠিত
nid-9632

দীপ্ত নিউজ ডেস্ক::

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ষষ্ঠ উপজেলা নির্বাচনের কারণে মাঠ পর্যায়ে নির্বাচন অফিসগুলোতে পড়ে থাকা স্মার্টকার্ড বিতরণের জন্যও নির্দেশনা দিয়েছে ইসি।

সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে অবিতরণকৃত স্মার্টকার্ড নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত দেন ইসি সচিব শফিউল আজিম।

এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য তিনি জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালককে চিঠিও দিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, অবিতরণকৃত স্মার্ট কার্ড আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার তত্ত্বাবধানে বিতরণের উদ্যোগ নিতে হবে। সেবা প্রার্থীদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। সেবাকে সহজীকরণের উদ্যোগ নিতে হবে। এছাড়া, জাতীয় পরিচয়পত্রের সহজ সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে।

একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অনিয়মের তদন্ত দ্রুত সম্পন্ন করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের কারণে এনআইডি সংক্রান্ত সেবা অনেকটা সীমিত করা হয়েছিল। সে সময় এনআইডি সংশোধনসহ বিভিন্ন আবেতন নিষ্পত্তি সীমিত পরিসরে চলেছে। তবে, এনআইডি বিতরণ বিশেষ করে স্মার্টকার্ড বিতরণ কর্মসূচি বন্ধ ছিল। তাই সে উদ্যোগটি আবার নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর