1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান

ঐতিহাসিক ৭ই মার্চে খুলনার কর্মসূচি

  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৯৯ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে খুলনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

৭ মার্চ সকাল ৮ টায় শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ৭ই মার্চে প্রদত্ত ভাষণ প্রচার করা হবে।

দিবসটি উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান নিজ নিজ কর্মসূচি পালন করবে। ৬ ও ৭ মার্চ সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা ও ঐতিহাসিক ৭ই মার্চ সম্বলিত তোরণ স্থাপন করা হবে।

৭ মার্চ সকাল ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

৬ মার্চ সকাল সাড়ে নয়টায় শিশু একাডেমির খুলনা জেলা কার্যালয়ে শিশু-কিশোরদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষ্যে খুলনা জেলা স্টেডিয়ামে বিকাল ৩টা ২০ মিনিটে বঙ্গবন্ধুর সাজে-সজ্জিত হয়ে ১৯২০ জন ক্ষুদে বক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ পরিবেশন করবে।

জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে খুলনা সিটি কর্পোরেশন, জেলা, সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদসমূহ দিবসটি উদযাপন করবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর