1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হরমুজ প্রণালির পাশে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে লড়াই ওড়িশা উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আলোতে ঝলমলে বাংলাদেশের আকাশ ইরানের মুহুর্মুহু হামলায় হরমুজ ছাড়লো মার্কিন ডেস্ট্রয়ার পাইকগাছায় লতায় সড়ক উন্নয়ন কাজে ধীরগতিতে জনদূর্ভোগ! ডুমুরিয়ায় ভাতিজিকে ধর্ষণের দায়ে প্রতিবেশী কাকা আকাশ গ্রেফতার শহিদ জিয়ার খাল খনন কর্মসূচি ছিল একটি আন্দোলন ও বিপ্লব, যা তারেক রহমানের নেতৃত্বে ফের শুরু হয়েছে: পানি সম্পদ মন্ত্রী এ্যানী সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মুন্সীগঞ্জে সাদা রঙে ঐতিহ্যের ছাপ, মিরকাদিমের ধবল গরুর কদর দেশজুড়ে সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ ১ জেলে আটক যশোরে বিজিবির হাতে সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণসহ ৩ পাচারকারী আটক

ওড়িশা উপকূলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আলোতে ঝলমলে বাংলাদেশের আকাশ

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭৪ বার পঠিত
india-16502
  • আন্তর্জাতিক ডেস্ক ::

ভারতের ওড়িশা উপকূল থেকে ক্ষেপণাস্ত্র ও গ্লাইড ওয়েপন সিস্টেমের পরীক্ষার কারণে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আকাশে রহস্যময় আলোর দৃশ্য দেখা গেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ডিআরডিও জানিয়েছে, তারা ‘টারা’ নামের একটি দেশীয় গ্লাইড ওয়েপন সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে।

৭ ও ৮ মে পরিচালিত এই পরীক্ষার সময় বঙ্গোপসাগরের বিশাল এলাকায় নোটাম (নোটিস টু এয়ার মিশন) জারি করা হয়, যা সাধারণত দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র বা উচ্চগতির সামরিক প্রযুক্তি পরীক্ষার ক্ষেত্রে দেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত উচ্চতায় উঠে যাওয়ার পর বায়ুমণ্ডলের গ্যাস ও রকেটের জ্বালানির বিক্রিয়ায় আকাশে উজ্জ্বল ‘জেলিফিশ’-সদৃশ আলোর সৃষ্টি হয়। ভূপৃষ্ঠে অন্ধকার থাকলেও ওপরের স্তরে সূর্যের আলো থাকায় এই দৃশ্য বহু দূর থেকেও স্পষ্ট দেখা যায়।

বাংলাদেশের ঢাকা, খুলনা, সাতক্ষীরা ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে মানুষ এই অদ্ভুত আলোর দৃশ্য দেখতে পান। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এটিকে ইউএফও বা ভিনগ্রহের কোনো ঘটনা বলে ধারণা করলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি ছিল ভারতের সামরিক প্রযুক্তি পরীক্ষার স্বাভাবিক প্রভাব।

ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা দাবি করেছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন এই গ্লাইড ওয়েপন ভবিষ্যতে তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর