শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া) খুলনা
শুক্রবার (১২আগষ্ট) সকাল সাড়ে ১০টার সময় ডুমুরিয়া উপজেলা অফির্সাস ক্লাবে কন্দাল ফসল উন্নয়ন একজের আওতায় মানসম্পন্ন উপায়ে রপ্তানী যোগ্য কন্দাল ফসল উৎপাদন, বিপনন ও রজনীকরণ এর উপর ০১ (এক) দিন ব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত
প্রশিক্ষণে সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন ওরফে তুহিন,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা উপ পরিচালক কৃষিবিদ শেখ হাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মোছাদ্দেক হোসেন, কন্দাল ফসলের অতিরিক্ত উপ প্রকল্প পরিচালক মোঃ জহিরুল হক, ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ওয়ালিদ হোসাইন, ডুমুরিয়া এস এ পি পি সন্জয় দেবনাথ, কৃষক আবু হানিফ মোড়ল, মোঃ সিরাজুল ইসলাম খান, তাপস কুমার প্রমুখ।।
খুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলার ২টি উপজেলার ৬০জন কৃষক ও কৃষাণি উপস্থিত ছিলেন।
আয়োজনেঃ কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।