1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরানের পাল্টা হামলা, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি প্রতিষ্ঠানের কর্মীদের সরে যেতে বলল বিপ্লবী গার্ড ইরান যুক্তরাষ্ট্রকে ১০ ট্যাংকার তেল ‘উপহার’ দিয়েছে: ট্রাম্প খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে ছিনতাইকারী চক্রের সদস্য নিহত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত কয়েক মিনিটের ব্যবধানে ইসরায়েলে দুই দফা মিসাইল ছুড়ল ইরান ইরানের দুই বড় স্টিল কারখানায় ইসরায়েলের হামলা ইরানের তিন ভাগের এক ভাগ মিসাইল ধ্বংসের তথ্য জানে যুক্তরাষ্ট্র ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৫ম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের সংগঠন সোয়াক’র যাত্রা শুরু কেশবপুরে শেকড়ের সন্ধানের পক্ষে এমপি অধ্যাপক মোক্তার আলীকে সামাজিক সংবর্ধনা প্রদান

কপিলমুনিতে ঘের সংক্রান্তে মারপিটে পিতা হাসপাতালে, মামলায় মামার সাথে ছেলে কারাগারে!

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩৩৮ বার পঠিত
harun-১৬১৭২
হামলায় আহত হারুন গাজী
  • নিজস্ব প্রতিবেদক ::

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে চিংড়ি ঘেরের দখল নিয়ে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে হারুন গাজী (৪৬) নামে একজন গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে তালা হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হারুন উপজেলার রেজাকপুর গ্রামের শামছুর রহমান গাজীর ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৩ মার্চ) দুপুরে কপিলমুনির গোয়ালবাথান এলাকায়।

জানাগেছে, ঘটনার দিন দুপুর আনুমানিক ১২ টার দিকে প্রথমে হারুন গাজীসহ তার এক কর্মচারী মিজানুর গাজী (শারীরীক প্রতিবন্ধী) কে সাথে নিয়ে কপিলমুনির গোয়ালবাথানস্থ খালের গোড়া নামক স্থানে পাইকগাছা উপজেলা যুবলীগের সাবেক ক্রিড়া সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী গোয়াল বাথান গ্রামের পরিমল ঢালীর ছেলে সুকুমার ঢালীর দখলে থাকা আনু: ৬বিঘা ঘেরের পানি উঠাতে যায়। এ সময় সকুমার ঢালী, তার ছেলে কাকন ঢালী ও তার ভাই উত্তম ঢালী আকষ্মিক হারুন গাজীর উপর অতর্কিতে হামলা করে এলাপাতাড়ি মারপিট শুরু করে। এতে তার মুখমন্ডল, বুকের পাজরসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এসময় সাথে থাকা মিজান প্রাণভয়ে পালিয়ে এলাকায় গিয়ে খবর দেয়।

পরে হারুনের স্বজনসহ এলাকাবাসী তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে হারুনের আহত হওয়ার খবরে তার ছেলে রাতুল গাজীর নেতৃত্বে লোকজন দ্বিতীয় দফায় সুকুমারের বাড়িতে গিয়ে হামলার প্রতিবাদ ও সুকুমারকে খুঁজতে থাকে।

সুকুমারের পরিবারের অভিযোগ, রাতুলের নেতৃত্বে তার স্বজনরা সুকুমারের বাড়িতে গিয়ে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফিরে আসে।

এদিকে হারুনের অবস্থা গুরুতর ও সুকুমারকে খুঁজতে তার বাড়িতে যাওয়ায় সুকুমার পরিস্থিতি ভিন্ন দিকে প্রবাহিত করতে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির আসবাবপত্র ভাংচুর ও এলামেলো ছড়িয়ে থাকতে দেখে। পরে সুকুমার বাদী হয়ে আহত হারুন গাজীর শ্যালক আজহারুল ওরফে আজোর গাজীর ছেলে রাসেল গাজীকে প্রধান করে তার ছেলে রাতুল গাজী, স্থানীয় শ্রমিক শারীরীক প্রতিবন্ধী মিজানুর, হারুন গাজী, তার ভাই মাহাবুব গাজী, ভাইপো সাব্বির গাজীসহ ৯ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত পরিচয় আরোও ৮/৯ জনের বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি মামলা করে। যার নং-১৫, তারিখ ২৪/৩/২৬।

মামলায় আসামীদের সন্ত্রাসী উল্লেখ করে তারা তার কাছে চাঁদা দাবি ও চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ঘটনার দিন দুপুরে স্বশস্ত্র অবস্থায় তার বাড়িতে হামলা করে বসতবাড়ি ভাংচুর করে। এসময় বাঁধা দিলে তারা তাকেসহ তার বাড়ির লোকজনকে মারপিট করে। এমনকি তার বসতবাড়ি ভাংচুরের হুমকি দিয়ে চলে যায়। পরে দ্বিতীয় দফায় মাত্র ২৫ মিনিট পর ফের ঐ বাড়িতে ঢুকে মারপিট, বাড়ি-ঘর ভাংচুর করে। এসময় আসামীরা সুকুমারের স্ত্রী কবিতা রানী বিশ্বাসের গলায় থাকা ১ ভরি ওজনের সোনার চেইন, উত্তমের স্ত্রী রিংকুর গলায় থাকা ১২ আনা ওজনের সোনার চেইন খুলে চুরি করে। এসময় তারা বয়োবৃদ্ধা পরিমলের কন্যা গৌরি রানী ঢালী, সুকুমারের স্ত্রী কবিতা ও ছোট ভাই উত্তমের স্ত্রী রিংকুর পরিধেয় কাপড় টেনে খুলে নিয়ে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে। এছাড়া আসামীরা এসময় সুকুমারের ঘরের মধ্যে বাক্সে থাকা নগদ ১ লক্ষ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, ছোট ভাই উত্তমের ঘরে ঢুকে বাক্স থেকে ১ লক্ষ ৭০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার চুরি ও বসতবাড়িতে ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে।

এলাকাবাসীর প্রশ্ন, ঘটনায় আসামীরা পরষ্পর আপন পিতা-পুত্র, মামা-ভাগ্নে, ভাই-ভাইপো ও তাদের স্বজনরা। প্রথম দফায় ঘটনার পরও ভিকটিমরা বাড়িতে স্বর্ণালংকার পরে কি করছিল? তাছাড়া আপন পিতা-পুত্র, মামা-ভাগ্নে, ভাই-ভাইপো একই বাড়ির বয়োবৃদ্ধসহ ৩ জন নারীর কাপড় খুলে বিবস্ত্র করে শ্লীলতাহানী করা অসম্ভব। এছাড়া এতবড় সংঘর্ষ চলাকালে আসামীরা স্বাক্ষীদের গলা থেকে স্বর্ণালংকার না ছিড়ে খুলে নিল আর তারা তখন দাঁড়িয়ে থেকে খুলে দিতে সহযোগীতা করে? এমন প্রশ্ন এলাকাবাসীর মনে বার বার ঘুরপাক খাচ্ছে।

প্রকৃতপক্ষে সুকুমার দীর্ঘ দিন ধরে খালের গোড়া নামক স্থানের মৃত অধীর মন্ডলের ছেলে তুষার মন্ডল ও বিশ্বজিৎ মন্ডলের প্রায় ৬ বিঘা জমিতে চিংড়ী ঘের করে আসলেও হারির টাকা দিচ্ছিলনা। এমন পরিস্থিতিতে রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা হারুনদের নামে ডিড করে দেয় ঐ জমির। এনিয়ে এলাকায় একাধিকবার শালীসও হয়। সর্বশেষ হারুন ও মিজান ঘটনার দিন ঐ ঘেরে পানি উঠাতে গেলে পরিকল্পিতভাবে সুকুমার গং তাদের উপর হামলা করে এলাপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করে। সবাই যখন হারুনের চিকিৎসা নিয়ে ব্যস্ত তখন সেই সুযোগে ঘটনাটিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে উল্টো মামলায় তাদেরকে আসামী করা হয়েছে বলে ভিকটিমের পরিবারের পক্ষে জানানো হয়েছে।

ইতোমধ্যে পুলিশ আসামী মামা রাসেল গাজী ও ভাগ্নে রাতুল গাজীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে।

আহত হারুনের ভাই মনিরুল ইসলাম জানান, প্রকৃত ঘটনার বিবরনে সুকুমারদের আসামী করে তিনি বাদী হয়ে পাইকগাছা থানায় একটি অভিযোগ দিয়েছেন।

এলাকাবাসী ঘটনায় তদন্তপূর্বক জড়িত প্রকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর