1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

কপিলমুনিতে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ!

  • প্রকাশিত : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৭৬ বার পঠিত

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে টিসিবির পণ্য বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়াগেছে। কার্ডধারী উপকারভোগীরা পণ্য না পেয়ে ফিরে গেছেন অনেকেই। একাধিকবার গিয়েও পণ্য না পেয়ে অনেককে আবার ডিলারের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে। ডিলারের পক্ষে দাবি করা হচ্ছে, নির্ধারিত কার্ডের বিপরীতে আগেই পণ্য কিনেছে। এমন অধিকতর অভিযোগের পর সর্বশেষ একদিন পর স্থানীয় ইউপি থেকে পণ্য সরবরাহ করেছেন অভিযুক্ত ডিলার অভিযুক্ত আরবি জেনারেল ষ্টোরের স্বত্তাধিকারী ভুদেব কুমার মন্ডল।

এদিকে উপকারভোগী কার্ডধারী ছাড়াও অন্য কারোর কাছে অনুরুপ কার্ড থাকার উৎস্য বা যৌক্তিকতা নিয়ে প্রশ্নের মুখে সংশ্লিষ্ট ডিলার ভুদেব মন্ডল এ প্রতিনিধিকে জানান, উপকারভোগীদের পাশাপাশি ঐকার্ডের হুবহু আরেকটি কার্ড ডিলারের কাছে থাকার কথা। ডিলারদের মাঝে মাঝে স্থানান্তরিত করায় আগের ডিলার তাদের কার্ডগুলি সংশ্লিষ্ট ইউপিতে জমা দিয়ে যান। সর্বশেষ স্থানান্তরিত হয়ে কপিলমুনিতে আসায় তার প্রাপ্ত কার্ডগুলি পরিষদ থেকে তার নেওয়া হয়নি। আর ঐদিন পরিষদ থেকেই কার্ডের কোন কোন কপি উপকারভোগীদের বাইরে চলে যাওয়ায় তারা (ডিলাররা) ক্ষতিগ্রস্থ হচ্ছেন। আর হয়রাণি ও বঞ্চিত হচ্ছেন সংশ্লিষ্ট উপকারভোগীরা।

অভিযোগে জানানো হয় যে, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি রবিবার (১ জানুয়ারী) উপজেলার কপিলমুনি থেকে সেখানকার ৪টি ওয়ার্ডের ৯৮৮ জন উপকার ভোগীদের কাছে সরকারের ভর্তুকি মূল্যে পণ্য সামগ্রী বিক্রি করে। তবে বেলা বাড়ার সাথে সাথে ডিলারের পক্ষে পণ্য নিতে আসায় কার্ডধারীদের সাথে বিতর্কে জড়াতে দেখা যায়। ডিলারদের পক্ষে দাবি করা হয় সংশ্লিষ্ট কার্ডের বিপরীতে আগেই কেউ পণ্য নিয়ে গেছে। অথচ কার্ডধারীর হাতে থাকা কার্ডে দেখা যায় সেখানে কোন পণ্য ইস্যু হয়নি। অথচ ডিলারের লেজারে সংশ্লিষ্ট কার্ডের বিপরীতে পণ্য বিক্রি দেখানো হয়েছে।

এপ্রসঙ্গে সংশ্লিষ্ট ডিলারের মাধ্যমে নিয়োগকৃত ট্যাগ অফিসার উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা গাজী আলাউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঐদিন কার্যক্রম শুরুর পর তিনি জরুরী কাজে বাইরে চলে যাওয়ায় সেখানে কি হয়েছে তার বিস্তারিত জানা নেই তবে কেউ পণ্য না পেলে তাকে তার সাথে যোগাযোগ করতে বলেন।

সোমবার দুপুরের পর থেকে পণ্য কিনতে গিয়ে বঞ্চিত কার্ডধারী উপকারভোগী কাশিমনগর গ্রামের মো: ইবাদুল বিশ্বাস জানান, তিনিসহ অন্তত ১০/১২ জন সেখানে পণ্য নাপেয়ে অপেক্ষা করছিলেন। অনেকেই পণ্য না নিয়ে খালি হাতে ফিরে গেছেন। তবে সাংবাদিক পরিচয়ে ফোন পেয়ে তাদের দু’জনকে পণ্য দেওয়া হয়।

এছাড়া মঙ্গলবার প্রতাপকাটি এলাকার জনৈকা কার্ডধারী মহিলা পণ্য নাপেয়ে ডিলারের সাথে তর্কে জড়ানোর একটি ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এব্যাপারে অভিযুক্ত ডিলার ভুদেব কুমার মন্ডল বলেন, রবিবার থেকে কপিলমুনির ৪ টি ওয়ার্ডের উপকারভোগীদের কাছে ভর্তুকি মুল্যের পণ বিক্রি করা হয়। তবে শুরুতে বেশ কিছ সংখ্যক মানুষ ডিলারের প্রাপ্য কার্ড দেখিয়ে পণ্য নিয়ে গেছে। পরে প্রকৃত কার্ডধারী এসে আর পণ্য পায়নি। তবে ঝামেলা এড়াতে তাদেরকেও দ্বিতীয় বারের মত পণ্য বিক্রি করা হয়।

তবে নির্দিষ্ঠ কার্ডের বিপরীতে প্রয়োজনীয় পরিমাণ পণ্য আসলেও উদ্বৃত্ত পণ্যের উৎস্য সম্পর্কে সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত ডিলার ভুদেব। তিনি আরো বলেন, পণ্য পাননি এমন কেউ থাকলে তাকেও পণ্য দেওয়া হবে। এমনকি সর্বশেষ মঙ্গলবার কিছু পণ্য স্থানীয় ইউপিতে নিয়ে সেখান থেকে বিক্রি করে নিজের অনিয়ম ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করেন।
ভুক্তভোগী এলাকাবাসী এব্যাপারে ঘটনার তদন্তপূর্বক সুষ্ঠু বিচার দাবি করেন। আগামীতে এমন ধরনের অনিয়ম ও ভোগান্তি লাঘবে তারা সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর