1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

কপিলমুনিতে ’রায় সাহেব’ ফুটবল টুর্নামেন্ট’র ১ম রাউন্ডের শেষ খেলায় হাজরাকাটি আদর্শ যুব সংঘ জয়ী

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ১২৭ বার পঠিত

কপিলমুনি প্রতিনিধি:

খুলনার পাইকগাছার কপিলমুনিতে আধুনিক কপিলমুনির রূপকার রায় সাহেব বিনোদবিহারী সাধুর স্মরণে কপিলমুনি সিটি প্রেসক্লাব’র আয়োজনে “রায় সাহেব” ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলায় তালার হাজরা কাটি আদর্শ যুব সংঘ টাইব্রেকারে পাইকগাছার আব্দুল্লাহ ফুটবল একাডেমীকে ৭-৬ গোলে পরাজিত করেছে। উত্তেজনা পূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে সমতা থাকায় ম্যাচ ভাগ্য টাইব্রেকারে গড়ায়।

শুক্রবার (২৫ নভেম্বর) বেলা ৩টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি যুগোল কিশোর দে । কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেনের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কপিলমুনি কলেজের উপাধ্যক্ষ ত্রিদিপ কান্তি মন্ডল।

কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম খানের সঞ্চালনায় উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম হেদায়েত আলী টুকু, কে কে এস পির প্রতিষ্ঠাকালীণ সভাপতি শেখ আ: রশিদ, কপিলমুনি সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জগদীশ চন্দ্র দে, সহ সভাপতি তপন পাল, যুবলীগ নেতা প্রনব কান্তি মন্ডল, জাহাঙ্গীর বিশ্বাস, ইউপি সদস্য কুমারেশ মন্ডল, আলহাজ্ব রফিকুল ইসলাম, ইলিয়াস হোসাইনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

খেলার ধারাভাষ্যে ছিলেন, অলিউল ইসলাম (সভাপতি সাতক্ষীরা জেলা ক্রিড়া ধারাভাষ্য ফোরাম) ক্লীন্টন মোন্ডল, আলতাপ হোসেন ও এনামুল ইসলাম।

হাজরাকাটি আদর্শ যুবসংঘের স্ট্রাইকার শামিম হোসেন উক্ত খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর