1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কপিলমুনির সাংবাদিক ইকবাল হোসেনকে হুমকির ঘটনায় থানায় জিডি

  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৪ বার পঠিত

দীপ্ত নিউজ,পাইকগাছা প্রতিনিধি:

দৈনিক খুলনা টাইমস’র কপিলমুনি প্রতিনিধি ও বিএমএসএস’র পাইকগাছা শাখার সদস্য মোঃ ইকবাল হোসেনকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং-৬৯৪। বুধবার সাংবাদিক মো: ইকবাল হোসেন জীবনের নিরপত্তা চেয়ে এ ডায়েরী করেন।

জিডির বরাদ দিয়ে ঘটনার বিবরনে জানাযায়, পাইকগাছা উপজেলার উত্তর সলুয়া গ্রামের মো: মোজাহার মজলিস’র সাথে তার প্রতিবেশী মৃত করিম মজলিস’র ছেলেদের জমি-জমা সংক্রান্তে গোলযোগ চলে আসছে। একপর্যায়ে গত ১৫ ফেব্রুয়ারী সকাল ৮টার দিকে করিমের দু’ছেলে মো: ওয়াজ কুরুনী (৩৯) ও আবু তালেব মজলিস (৪৫) তাদের বাড়ির সীমানায় ঢুকে জোরপূর্বক বাথরুম তৈরির অপচেষ্টা চালায়। এতে মোজাহার মজলিস’র ছেলে সাংবাদিক ইকবাল হোসেন বাঁধা দিলে তারা তাকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় ইকবাল তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করায় তারা তাকে মারপিট করতে উদ্যত হয়। এসময় ইকবালের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা মারপিটসহ হত্যার হুমকি দিয়ে চলে গেলেও বাথরুমের কার্যক্রম অব্যাহত রাখে।

সর্বশেষ হুমকির ঘটনায় ইকবাল হোসেন নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ঐ সাধারণ ডায়েরী করেন।

এদিকে বুধবার দুপুর ১টার দিকে জিডির তদন্ত কর্মকর্তা পাইকগাছা থানার এসআই হাসানুর রহমান ঘটনাস্থলে গিয়ে বাথরুমের কার্যক্রম বন্ধ করতে বললে অভিযুক্ত তালেব মজলিস এসআই’র সাথেও তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি বিষয়টি থানা অফিসার ইনচার্জকে অবহিত করলে তিনি সন্ধ্যায় উভয় পক্ষকে থানায় বসাবসির জন্য সময় নির্ধারণ করেন। ঘটনায় সেখানে ইকবালসহ তার পরিবার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর