নিজস্ব প্রতিবেদক::
পাইকগাছার কপিলমুনি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. মোমরেজুল ইসলাম।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কপিলমুনি প্রেসক্লাবের নিজস্ব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, সুন্দর আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জাতীয়তাবাদী দল বিএনপির কোন বিকল্প নেই। এসময় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। এরআগে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, ‘আমি মনে করি আগামীতে দেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে বিএনপি বিজয়ী হয়ে দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারই যোগ্য উত্তরসূরী যুব সমাজের অহংকার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনপূর্বক তারণ্যের বিজয় নিশ্চিত হবে।
বিএনপি নেতা মোমরেজুল ইসলাম নিজেকে খুলনা-৬ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষনা করে তার জন্য সকলের দোয়া,আশীর্বাদ ও সমর্থন কামনা করেন। এসময় তিনি বলেন, তিনি মনোনয়ন বঞ্চিত হলেও দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে নেতা-কর্মীদের সাথে নিয়ে কাজ করবেন বলেও জানান।
কপিলমুনি প্রেসক্লাবের আহ্বায়ক এইচ,এম শফিউল ইসলামের সভাপতিত্বে ও স্থানীয় সাংবাদিক এস,এম মুস্তাফিজুর রহমান পারভেজ ও প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আমিনুল ইসলাম বজলুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ ইমাদুল ইসলাম, পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের আহ্বায়ক সাংবাদিক তহিদুজ্জামান মুকুল, আহ্বায়ক কমিটির সদস্য শেখ আবু তালেব, কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আনারুল ইসলাম, লতা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ইব্রাহীম গাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ লিটন, বিশ্বজিৎ সাধু, মো: হারুনর রশিদ, সাবেক নেতা শেখ আব্দুল কাদের। যুবনেতা আক্তার হোসেন, আলতাফ হোসেন, মিন্টু, শফিকুল, সাইফুল, ফারুক, ঠিুন, শামীম, বাক্কার, রুহুলামিন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, এস,এম লোকমান হেকিম, শেখ দীন মাহমুদ, একে আজাদ, শেখ আব্দুস সালাম, প্রবীর বিশ্বাস, তপন পাল, অলিউল্লাহ গাজী, মনিরুল ইসলাম, মহানন্দ অধিকারী মিন্টু, নজরুল ইসলাম, রামপ্রসাদ কর্মকার, আব্দুস সবুর-আল-আমীন প্রমূখ।