1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী -তালা স্বাস্থ্য কর্মকর্তা পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার—-কয়রা ও পাইকগাছার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে- বাপ্পী প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার সুন্দরবনে হরিণ শিকার, খন্ডিত মাথা ভুড়ি সহ আটক-১ ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য তালায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মহাসচিবকে ছায়াবীথির শুভেচ্ছা সৈয়দপুরে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালো বিএনপিসহ হাজার হাজার জনতা সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী : উপহার দিলেন খেলার সামগ্রী পাইকগাছায় ২৪ ঘন্টায় কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ২২

কপিলমুনি ভরত চন্দ্র হাসপাতাল থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ!

  • প্রকাশিত : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ::

এবার কপিলমুনি সরকারি হাসপাতাল থেকে সরবরাহ করা হলো মেয়াদোত্তীর্ণ ওষুধ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে উপজেলার কাশিমনগর থেকে জনৈকা মা তার ৫ মাসের অসুস্থ্য শিশু ছিয়ামকে নিয়ে কপিলমুনি ভরত চন্দ্র হাসপাতালে যান। সেখানে সিরিয়াল অনুযায়ী মেডিকেল অফিসার ডা: মো: মাহাবুবুর রহমান তার ব্যবস্থাপত্রে মেট্রোনিডাজল সাসপেনশন সিরাপ লেখেন।

এরপর হাসপাতালের ফার্মেসী বিভাগ থেকে ব্যবস্থাপত্রসহ ওষুধ নিতে গেলে সেখানকার ফার্মেসিস্ট আনন্দ মোহন বিশ্বাস শিশুটির জন্য এসনসিয়াল গ্রুপ কোম্পানী লিমিটেড এর একটি মেট্রোনিডাজল সাসপেনশন সিরাপ দেন। বাড়ি নিয়ে শিশুটির মা তাকে য়িমানুযায়ী প্রথম ডোজ ওষুধ খাওয়ানোর পর তার পিতা শাহিনুর রহমান বাড়ীতে গিয়ে ব্যবস্থাপত্রসহ ওষুধের বোতলটিতে দেখেন আরো প্রায় ৬ মাস আগে ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।

বিষয়টি দেখে তিনি তার শিশু পুত্রকে আর ওষুধটি খেতে নিষেধ করে স্থানীয় অপর ডাক্তারের পরামর্শে চিকিৎসা করাচ্ছেন।
বোতলের গায়ে উৎপাদ তারিখ নভেম্বর ২০২০’ লেখা থাকলেও মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা ছিল অক্টোবর ২০২২।

একটি সরকারী হাসপাতার থেকে ময়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিশুটির অভিভাবকরা। এসময় তারা হাসপাতালের ফার্মেসিস্টের দায়িত্বহীনতার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এব্যাপারে হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মাহাবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং সংশ্লিষ্ট ফার্মেসিস্ট আনন্দ মোহন বিশ্বাসকে বলে দিয়েছেন ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে। বিষয়টি জানার পর তিনি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ আরোও একটি মেট্রানিডাজল সাসপেনশনের বোতল পেয়েছেন বলেও জানান তিনি। তবে এঘটনায় তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না তেমনটি কিছু করা হয়নি।

সর্বশেষ ভুক্তভোগী পরিবার হাসপাতালের সংশ্লিষ্ট পার্মেসিস্ট আনন্দ মোহন বিশ্বাসের দায়িত্বহীনতার বিষয়টির তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর