1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

কয়রায় আত্মসমর্পণকারী ১৩ বনদস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৪৮ বার পঠিত
koyra-9615

কয়রা (খুলনা) প্রতিনিধি::


কয়রা উপজেলার ১৩ জন আত্মসমর্পণকারী বনদুস্যদের মাঝে র‌্যাব-৮ বরিশালের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

র‌্যাব-এর মহাপরিচালকের পক্ষ থেকে আত্মসমর্পণকারী বনদস্যুকে ঈদুল ফিতর উপলক্ষে এ উপহার তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র‌্যাব-৮ বরিশালের লেঃ কমান্ডার মোঃ মুহতাসিম রসুল।

এসময় উপস্থিত ছিলেন- র‌্যাবের এসআই মো আমিনুল ইসলাম, ইমরান হোসেন, আঃ ছাত্তার, এএসআই সমীর, মোঃ কামাল হোসেন, সদস্য আমিরুল ইসলাম প্রমুখ।

এসময় র‌্যাবের পক্ষ থেকে জানানো হয় আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষে থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে ।

এছাড়া র‌্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে বনদস্যু বা জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে।

ঈদ সামগ্রী পাওয়া আত্মসমর্পণকারী বনদুস্য পরিবারের সদস্য জামিলা খাতুন বলেন, র‌্যাবের এ ধরনের মহতী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর