1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তোমরা প্রত্যেকে বাংলাদেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা কয়রায় সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে  স্থানীয় সরকার প্রতিনিধি ও নেতৃবৃন্দদের সাথে অ্যাডভোকেসি নতুন বেতনস্কেলে তিন মাসের বকেয়া বিল জমা শুরু ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয়

কয়রায় ইউপি সদস্যর বিরুদ্ধে নির্যাতিতা নারীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৭৯ বার পঠিত
kkkk

কয়রা(খুলনা)প্রতিনিধি::


কয়রায় মিথ্যা সংবাদ সম্মেলন ও মানববন্ধনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ২ নং কয়রা গ্রামের মোঃ শেহের আলী ঢালীর কন্যা রাবেয়া আক্তার।

সোমবার বেলা ১১ টায কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য তিনি বলেন, গত ৩০ সেপ্টেম্বর কয়রা সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান ওরফে কোহিনূর আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচিতে যে সকল অভিযোগ করেছে তা সম্পুর্ন মিথ্যা, ভিত্তীহিন ও বানোয়াট। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য তিনি মিথ্যা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে।

প্রকৃত ঘটনা হলো যে, গত ১ ফেব্রুয়ারী রাতে আমার বাড়িতে প্রবেশ করে ১নং কয়রা গ্রামের শফিকুল কুপ্রস্তাব দেয়। আমি তার প্রস্তাবের প্রতিবাদ জানাই। তারপরেও সে আমাকে জোরপুর্বক ধর্ষন করে। আর তাকে সহযোগিতা করে ইউপি সদস্য মিজানুর রহমান।

এ ব্যাপারে আমি বাদী হয়ে কয়রা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করি। ঐ মামলায় শফিকুল ইসলাম ১নং আসামী ও ইউপি সদস্য মিজানুর রহমানকে ২নং আসামী করা হয় । বর্তমানে মামলাটি তদন্তহীন রয়েছে।

মামলার পর ইউপি সদস্য মিজানুর রহমান আমাকে বিভিন্নভাবে হয়রানী করার চেষ্টা করে এবং হুমকি ধামকি অব্যাহত রাখে। এ ছাড়া সে আমার মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে হুমকি দেওয়ার পাশাপাশি তাকে ক্ষতি করার চেষ্টা করে। আমি নিরুপায় হয়ে তার বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর কয়রা থানায় একটি জিডি করি।

এমতাবস্থায় গত ২০ সেপ্টেম্বর আমি কয়রা বাজারে গেলে সে আমাকে দেখে গালিগালাজ করলে তাতে আমি প্রতিবাদ করি। এতে ক্ষিপ্ত হয়ে মিজানুর রহমান সহ আরও অনেকে আমাকে মারপিট করে আহত করে। ঐ ঘটনায় ইউপি সদস্য মিজানুর রহমান সহ আরও কয়জনকে আসামী করে গত ২৭ সেপ্টেম্বর কয়রা উপজেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি। মামলার পর থেকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন হুমকি ধামকি দেওয়ার পাশাপাশি মিথ্যা অভিযোগ করে হয়রানী করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সে মিথ্যা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে।

সংবাদ সম্মেলন রাবেয়া আক্তার আরও বলেন, মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগ রয়েছে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায ভুগছি।

সংবাদ সম্মেলন মাধ্যমে প্রকত ঘটনাটি উৎঘাটন করে ব্যাবস্থা গ্রহন ও মামলার সুষ্ঠু তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর