1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা পাইকগাছায় বিদ্যুৎ অফিস বোমায় উড়িয়ে দেয়ার হুমকি, আটক যুবকের মুচলেকায় মুক্তি মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত শার্শার জনজীবন তালায় ফসলি জমি ও কপোতাক্ষ বেঁড়িবাধের মাটি গিলছে ইটভাটা মুন্সীগঞ্জে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত

কয়রায় খান সাহেব কোমর উদ্দীন কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে হয়রানীর প্রতিবাদে সমাবেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৬৪ বার পঠিত
koyra-9223

কয়রা (খুলনা) প্রতিনিধি::


খুলনার কয়রায় খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড.চয়ন কুমার রায়ের বিরুদ্ধে হয়রানীর প্রতিবাদে কলেজের সামনে ও চন্ডিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল ৬ মে সকাল ৮ টায় চন্ডিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ও সকাল ১০ টায় কলেজের সামনে এই দুটি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, গত ২৯ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০ টায় খান সাহেব কোমর উদ্দীন কলেজের মুল ফটকের সামনে একটি ষড়যন্ত্রমুলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়ের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি,শিক্ষক নিয়োগ বাণিজ্য,জমির বায়না বাবদ ভূয়া ভাউচার তৈরী, শিক্ষকদের বোনাসের ভূয়া ভাউচার তৈরি, কলেজ ফন্ডের টাকা আত্মসাৎ, কর্মচারীদের নামীয় লোন আত্মসাৎ, ভূয়া সার্টিফিকেট তৈরী সহ নানা অনিয়মের অভিযোগে আনা হয়।

মানববন্ধনে যে সকল তথ্য উপাস্থপন করা হয় তা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। এটা অধ্যক্ষকে হয়রানীর উদ্দেশ্য করা হয়েছে।

এ ব্যাপারে খান সাহেব কোমর উদ্দীন কলেজের অধ্যক্ষ ড.চয়ন কুমার রায় বলেন,আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর দেখি কলেজের অর্থনৈতিক বিষয়ে কোন স্বচ্ছতা নাই এবং জবাবদিহিতা নাই। এ ব্যাপারে যখনই আমি স্বচ্ছতা ও জবাবদিহিতার কথা বলেছি তখন থেকেই কলেজ পরিচালনা কমিটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। তারই রেশ ধরে আমাকে হয়রানী করা হচ্ছে।

কলেজের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য হাবিবুল্যাহ, কলেজের কর্মচারী বজলুর রহমান, অবিভাবক মহসিন রহমান, শিক্ষার্থী সুমন, আমির হোসেন।

এদিকে চন্ডিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রদিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চন্ডিপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিন্দ্রনাথ বৈরাগী, শিক্ষক উত্তম কুমার বৈরাগী, অভিভাবক সদস্য নুরুর রহমান জেরা, দয়াময় ঢালী, অজিত কুমার সরদার শিক্ষার্থী রিমা আক্তার, বিনার মন্ডল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর