1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে সৈয়দপুর যুবদলের মিছিল-সমাবেশ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কয়রায় বিএনপির মিছিল ও প্রতিবাদ সমাবেশ আত্মহত্যায় প্ররোচনার মামলায় ১দিনের রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের ১ম স্ত্রী চাঞ্চল্যকর আজমুল হত্যা মামলার অন্যতম আসামি রিফাত গ্রেপ্তার কয়রায় উপকারভোগীদের সাথে অংশীজনদের সংযোগ উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা সম্পন্ন কয়রায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আ’লীগ কর্মী আঃ গফফার সানার পদত্যাগের ঘোষণা পাইকগাছার সোলাদানায় শিক্ষকদের সঙ্গে বিএনপি নেতা বাপ্পির মতবিনিময় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর স্ত্রীসহ এমপি গাজী নজরুলের রিমান্ড মঞ্জুর

কয়রায় দলীয় গঠনতন্ত্র পরিপন্থি ছাত্রদল নেতাকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত
koyra-10160

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ


কয়রায় দলীয় গঠনতন্ত্র পরিপন্থিভাবে আমাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেন আমাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ইয়াছিন আরাফাত।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, সম্প্রতি একটি বিষয়কে কেন্দ্র করে কোন করান দর্শানোর নোটিশ ছাড়াই কয়রা উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমাকে আমাদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি থেকে বহিষ্কার করা হয়েছে। যা সম্পুর্ন দলীয় গঠনতন্ত্র পরিপন্থি।

প্রকৃত ঘটনা হলো যে, দলের গঠনতন্ত্র পরিপন্থি কোন কাজ করলে তাকে কারন দর্শানোর নোটিশ প্রদান করতে হবে। কারণ দর্শানোর পর সন্তোষজনক জবাব প্রদান করা না হলে তাকে বহিষ্কার করার বিধান রয়েছে। আমার বিষয় সে সকল নিয়ম কানুন না মেনে আমাকে কিভাবে বহিষ্কার করা হলো তা আমার বোধগম্য নয়। দলীয় গ্রুপিং এর কারনে ষড়যন্ত্রমুলক ভাবে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি বিগত দিনে দলের সকল কর্মকান্ডে সক্রীয়ভাবে অংশ গ্রহন করেছি। আমি আমার জানা মতে দলীয় শৃংখলা পরিপন্থি কোন কাজের সাথে কোন দিন জড়িত ছিলাম না। এখনও জড়িত নেই। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নানাভাবে হয়রানীর পাশাপাশি হামলা মামলার শিকার হয়েছি।

গঠনতন্ত্র পরিপন্থি বহিষ্কারের ব্যাপারে সংবাদ সম্মেলনে মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট সু বিচারের দাবি জানাচ্ছি। অভিযোগের ব্যাপারে কয়রা উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্যাহ সবুজের নিকট জানতে চাইলে তিনি বলেন, সু-নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে। এই জন্য তাকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়নি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর