1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কয়রায় বিএনপির মিছিল ও প্রতিবাদ সমাবেশ আত্মহত্যায় প্ররোচনার মামলায় ১দিনের রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের ১ম স্ত্রী চাঞ্চল্যকর আজমুল হত্যা মামলার অন্যতম আসামি রিফাত গ্রেপ্তার কয়রায় উপকারভোগীদের সাথে অংশীজনদের সংযোগ উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা সম্পন্ন কয়রায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আ’লীগ কর্মী আঃ গফফার সানার পদত্যাগের ঘোষণা পাইকগাছার সোলাদানায় শিক্ষকদের সঙ্গে বিএনপি নেতা বাপ্পির মতবিনিময় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর স্ত্রীসহ এমপি গাজী নজরুলের রিমান্ড মঞ্জুর কয়রায় জমি দখলের চেষ্টা ও হয়রানিমুলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল

কয়রায় ধর্ষণ চেষ্টা ও জীবন নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৮২ বার পঠিত
koyra-10583

কয়রা(খুলনা)প্রতিনিধি::


কয়রা উপজেলার হড্ডা গ্রামে স্ত্রীকে ধর্ষণ চেষ্টা ও জীবন নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভিকটিমের স্বামী সবুজ মোল্লা। গতকাল মঙ্গলবার(৮ অক্টোবর) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন গত অক্টোবর খুলনা শহরে আমার ব্যাক্তিগত কাজে অবস্থান করাকালীন দুপুর অনুমান ১১.৫০ ঘটিকার সময় আমার পূর্ব পরিচিত রবিউল ইসলামের মুঠোফোন থেকে আমাকে ফোন দিয়ে আমি কোথায় আছি তা জানতে চায়। তখন আমি বলি যে, আমি খুলনায় আছি। তখন সে বলে ভাটায় কাজে যাওয়ার জন্য তোর সাথে আমার কথা আছে তুই কবে বাড়ি আসবি। তখন আমি তাকে বলি আমার ২/১ দিন দেরি হবে। তখন সে বলে আমার কাছ থেকে যে, ১০,০০০/- (দশ হাজার) টাকা নিয়েছিস যদি ভাটায় না জাস তাহলে উক্ত টাকা ফেরত দিস। তখন আমি তারে বলি। বাড়ি এসে তোর সাথে বসে ভাটায় যাবো কিনা বা টাকা ফেরত দেবো কিনা না সে বিষয়ে বসে সিদ্ধান্ত নেবো।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন একই তারিখ দুপুর অনুমান ১৩.৫০ ঘটিকার সময় আমার স্ত্রী বাড়িতে ঘরে দরজা চেপে দিয়ে ঘুমিয়ে ছিলো এবং বাড়ির সামনে উঠানে আমার দুই মেয়ে আলিফা (১০), আরিয়া (০৬) খেলা করছিলো। তখন উক্ত রবিউলআমার বাড়িতে আসিয়া আমার মেয়েদের বলে তোমার আম্মু কোথায়? তখন আমার মেয়ে আলিফা বলে আমার আম্মু ঘুমায়। তখন রবিউল ঘরের দরজার সামনে গিয়ে দরজায় টোক্কা মারেও পানি চায়। তখন আমার স্ত্রী ঝরনা খাতুন (২৫) ঘুম চোখে বলে আমার বড় কন্যাকে পানি দিতে বলিলে আমার মেয়ে পানি দেওয়ার জন্য ঘরের ভেতরে প্রবেশ করলে উক্ত ব্যক্তি আমার মেয়ের সঙ্গে আমার ঘরের ভেতরে প্রবেশ করে আমার ছোট মেয়েও ঘরে প্রবেশ করে। পানি দেওয়ার জন্য আমার বড় মেয়ে কলসিতে পানি আনতে গেলে রবিউল আমার স্ত্রীকে হাত ধরে টান দেয় এবং কোন কথা না বলার জন্য ভয় দেখিয়ে আমার স্ত্রীকে জোর করে পাজাকোলা করে পাশের খাটের উপরে নিয়ে আমার স্ত্রীর সাথে জোর পূর্বক ধর্ষণ করার জন্য ধস্তাধস্তি করতে থাকে। তখন আমার বড় মেয়ে আলিফা চিৎকার করে এবং ছোট মেয়ে কান্নাকাটি করতে থাকিলে চেঁচামেচির আওয়াজ শুনে আমার প্রতিবেশী খানজাহান আলীর স্ত্রী এগিয়ে আসলে রবিউল চলে যায়। চলে যাওয়ার সময় হুমকি দিয়া বলেছে যে যদি এই বিষয়টি কোথাও জানাস তাহলে পরিবারসহ জীবনে শেষ করে দিব।

সংবাদ সম্মেলনের মাধ্যমে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার বিচার চাই এবং পরিবারসহ আমাকে জীবন নাশের হুমকি ধামকি যাতে না দিতে পারে তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর