1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালন উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ভোর রাতে শিক্ষকের বাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা পেলো ধানের গোলা সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ অক্টোবরে পাইকগাছায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪৪ মাদক কারবারি, মাদকদ্রব্য উদ্ধার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে তোমরা প্রত্যেকে বাংলাদেশের অ্যাম্বাসেডর : প্রধানমন্ত্রী মোংলায় নতুন শিল্পকারখানা গড়ে তোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা কয়রায় সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে  স্থানীয় সরকার প্রতিনিধি ও নেতৃবৃন্দদের সাথে অ্যাডভোকেসি নতুন বেতনস্কেলে তিন মাসের বকেয়া বিল জমা শুরু ৮ নভেম্বর

কয়রায় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত
koyra-10357

কয়রা (খুলনা) প্রতিনিধি::


কয়রায় বাড়ি ঘর ভাংচুর ও মালামাল লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আবুল হোসেন সানার পুত্র মোশাররফ হোসেন ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্য তিনি জানান, গত ৬ আগষ্ট দুপুরের দিকে পুর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের ছায়ফল গাইনের পুত্র মুকুল গাইনের নেতৃত্বে ১০/১২ জন দুষ্কৃতকারী লোকজন আমার ৩ টি বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করার পাশাপাশি ঘরে থাকা মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে করে আমার আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।

আমি নিরুপায় হয়ে গত ২২ আগস্ট কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। যার মামলা নং- সিআর ৪১১/২৪। বর্তমানে মামলাটি আদালতে চলমান রয়েছে। মামলা করার পর মুকুল গাইন গংরা ক্ষীপ্ত হয়ে আমাকে সহ আমার পরিবারের লোকজনদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি অব্যাহত রেখেছে।

ইতিমধ্যে তারা আমাদের বাড়ি হতে তাড়িয়ে দিয়েছে। বর্তমানে আমি সহ আমার পরিবারের লোকজন বাড়ি ছাড়া রয়েছি। যার প্রেক্ষিতে মানবেতর জীবন যাপন করছি। তারা দুষ্কৃতকারী লোকজন। তাদের ভয়ে বাড়িতে যেতে পারছিনা।

সংবাদ সম্মেলন মাধ্যমে আমি ও আমার পরিবারের লোকজন যাতে নিরাপত্তা পেতে পারি ও বাড়িতে গিয়ে বসবাস করতে পারি তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর