- কয়রা (খুলনা) প্রতিনিধি ::
খুলনার কয়রায় ওলামালীগ নেতার বিরুদ্ধে গােপনে উপজেলা আ’লীগের এ্যাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও নৌকা প্রতীকের চেয়ারম্যান আব্দুল্যাহ আল মাহমুদের স্ত্রীকে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এমন অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্মেলন করেছেন দেয়াড়া গ্রামের বাসিন্দা ঔ মাদ্রাসার অভিভাবক সদস্য মজিবার রহমানের পুত্র মোসলেম সরদার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, দেয়ার অন্তাবুনিয়া দাখিল মাদ্রাসার সুপার মােঃ মােক্তারুজ্জামান উপজেলা ওলামালীগের একজন সক্রিয় সদস্য, বিগত স্বৈরাচার সরকারের আমলে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল তিনি।
জুলাই অভ্যুথানের পর সুপার তার অপকর্ম সহ স্বৈরাচারী কার্যকলাপ অব্যহত রেখেখে। সম্প্রতি তিনি কাউকে না জানিয়ে গােপনে নিজের লােকদিয়ে দেয়ারা অন্তাবুনিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন করেছেন। ঐ কমিটির সভাপতি করা হয়েছে ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মাহমুদের স্ত্রীকে।
এ ব্যাপারে এলাকার লােকজন সহ আমি একজন অভিভাবক হিসাবে বিন্দু মাত্র জানতে পারিনি। পরবর্তীতে জানতে পারি তাকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। অথচ তিনি এলাকায় থাকেন না এবং এলাকার ভোটারও নন। মাদ্রাসার সুপার মােক্তারুজ্জামান বিগত স্বৈরচার সরকারের একজন দোষর হিসাবে এখনাে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে মাদ্রাসার সুপারের অনিয়ম দুর্নীতির মাধ্যমে গঠিত ম্যানেজিং কমিটি বাতিল সহ ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে।
তবে এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার মােক্তারজ্জামান বলেন, বিষয়টি ভুল হয়েছে। আগামী এক সপ্তাহের ভিতরে সকলকে নিয়ে পুনরায় ম্যানেজিং কমিটি গঠন করা হবে।