1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

কয়রায় সাংবাদিকদের সাথে জেলা আ’লীগের কোষাধাক্ষ্য মাহবুবুল আলমের মত বিনিময়

  • প্রকাশিত : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১০১ বার পঠিত

কয়রা (খুলনা)প্রতিনিধিঃ

কয়রা উপ‌জেলা প্রেসক্লা‌বের সকল সাংবাদিকদের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে মত বিনিময় করেছেন খুলনা জেলা আওয়ামীলীগের কোষাধাক্ষ্য ও খুলনা ৬- আসনের আওয়ামীলীগের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ই‌ঞ্জি‌নিয়ার আলহজ্ব জিএম মাহবুবুল আলম।

গতকাল ১৯ এপ্রিল সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের হলরুমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত‌বি‌নিময়কা‌লে তি‌নি ব‌লেন, ২০১২ সাল থে‌কে কয়রা‌-পাইকগাছার জন‌্য কাজ ক‌রে যা‌চ্ছি। আমার সা‌থে কেউ না থাকলেও একটা মোটরসাই‌কেল নি‌য়ে জনগ‌ণের পা‌শে গি‌য়ে‌ছি। কয়রার মানু‌ষের উন্নয়‌নের জন‌্য সর্বাত্নক চেষ্টা‌ করে যা‌চ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর সারা দে‌শের উন্নয়‌নের চিত্র প্রচার করছি। উন্নয়ন চিত্র সমৃদ্ধ লিফ‌লেটও বিতরণ ক‌রে‌ছি। অসহায় মানুষ‌দের আ‌র্থিক সহ‌যোগীতা ক‌রে‌ছি। আওয়ামীলীগ ও অঙ্গসংগঠ‌নের তৃণমূল নেতাকর্মী‌দের ম‌ধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখ‌তে শু‌ভেচ্ছা উপহার প্রদান ক‌রে‌ছি।

তি‌নি আশ্বাস্ত ক‌রে আরও ব‌লেন, ম‌নোনয়ন পে‌য়ে সংসদ সদস‌্য নির্বা‌চিত হ‌তে পার‌লে কয়রা পাইকগাছা‌কে ম‌ডেল আসনে রূপান্তারিত কর‌বো ইনশাআল্ল‌াহ। এ সময় তিনি সাংবাকিদদের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।

কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপ‌তি শেখ ম‌নিরুজ্জামান মনুর সভাপ‌তি‌ত্বে ও সাধারন সম্পাদক রিয়াছাদ আলীর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মোস্তফা রফিকুল ইসলাম সানা, কয়রা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস এম জিয়াদ আলী, আওয়ামীলীগ নেতা সাবেক জেলা পরিষদের সদস্য জহুরুল হক বাচ্চু, শেখ রোকনুজ্জামান, শেখ আবুল বাশার, প্রেসক্লাবের সা‌বেক সভাপ‌তি মোস্তফা শফিকুল ইসলাম, মাষ্টার আঃ খালেক প্রমুখ।

এরপর তিনি কয়রা সদরের অসংখ্য অসহায় ছিন্নমুল মানুষের মাঝে নগদ অর্থ বিতরন করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর