1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচের সতর্কবার্তা ইয়ামালদের ফাইনালে আর্জেন্টিনার একাদশে আসছে পরিবর্তন, স্কালোনির ভাবনায় যারা আর্জেন্টিনা বনাম স্পেন: লড়াইটা লড়াকু মানসিকতা ও নিখুঁত ফুটবলের ফুটবল বিশ্বকাপ ইতিহাসের সেরা ১০ ক্যাম-ব্যাক বাংলাদেশের অর্থনীতি ও বাণিজ্য বহুলাংশে চীন নির্ভর: তথ্যমন্ত্রী আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা শার্শায় এম এম হাবিবুর রহমান হজ্জ গ্রুপের শুভ উদ্বোধন ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অমিত শাহ ও শুভেন্দু ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চোরের বেতনার বিনেরপোতা শ্মশানঘাট সংলগ্ন বাঁধে ভাঙন আতঙ্ক

কয়রায় সোনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায় কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত
koyra-16616
  • কয়রা (​খুলনা)প্রতিনিধিঃ

সোনালী ব্যাংক পিএলসি-এর বিশেষ নির্দেশনা ও সার্কুলার অনুসরণে খুলনার কয়রা শাখায় বছরব্যাপী বিশেষ খেলাপি ঋণ আদায় কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

একই সাথে ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মাসব্যাপী ‘ঋণ আদায় মাস’ ঘোষণা করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

শনিবার (২৩ মে) কয়রা শাখা কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি, খুলনা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ গোলাম কুদ্দুস।

​উদ্বোধনী দিনেই ব্যাংকের গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। প্রথম দিনেই প্রায় ২০ জন গ্রাহক ব্যাংকের নিয়ম মেনে স্বতঃস্ফূর্তভাবে তাদের খেলাপি ঋণের টাকা পরিশোধ করেন।

সোনালী ব্যাংক কয়রা শাখার ব্যবস্থাপক তুষার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রিন্সিপাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ ওসমান গনি , প্রিন্সিপাল অফিসার সুশান্ত কুমার দাশ। ​অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সহ-সভাপতি মাস্টার আব্দুর রউফসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় অনুষ্ঠানের ​প্রধান অতিথির বক্তব্যে ডিজিএম মোঃ গোলাম কুদ্দুস বলেন, “সোনালী ব্যাংক দেশের অর্থনীতি সচল রাখতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গ্রাহকদের সুবিধার্থে এবং ব্যাংকের তারল্য ও ঋণ প্রবাহ গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সার্কুলার অনুযায়ী এই বিশেষ ছাড় ও আদায় কর্মসূচি চালু করা হয়েছে।” তিনি খেলাপি গ্রাহকদের আইনি জটিলতা এড়াতে এবং বিশেষ সুযোগ সুবিধা গ্রহণ করে আগামী জুনের ‘ঋণ আদায় মাস’-এর মধ্যে ঋণ পরিশোধ করার আহ্বান জানান।

কয়রা শাখার ব্যবস্থাপক তুষার মন্ডল উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে কয়রা শাখাকে একটি আদর্শ শাখা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। ১ জুন থেকে শুরু হতে যাওয়া ‘ঋণ আদায় মাস’ সফল করতে আমরা মাঠ পর্যায়ে সর্বাত্মক প্রচেষ্টা চালাব।”

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর