কয়রা প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার সিনিয়র সাংবাদিক ও মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের মেঝ ভাই মোঃ আলাউদ্দিন সানা (৭৮) বাধ্যর্কজনিত কারনে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলার দেয়াড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না…. রাজেউন)।
মৃত্যকালে তিনি স্ত্রী, ২ পুত্র ৬ কন্যা সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের পূর্বে মরহুম আলাউদ্দিন সানার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরন্থানে দাফন সম্পন্ন করার সিদ্ধান্ত জানানো হয়েছে।
আলাউদ্দিন সানার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিবৃতি জানিয়েছেন কয়রার বিভিন্ন সাংবাদিক, রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠন।