1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি সৈয়দপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশীপ প্রতিযোগিতা অনুষ্ঠিত দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা পাইকগাছায় তালাবদ্ধ বাসা থেকে ফ্রিজ-খাট চুরি, আটক ২ পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ও ড্রোন ধ্বংস পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি, ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা

কয়়রায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জমি দখল চেষ্টা ও মারপিটের অভিযোগ সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১০৮ বার পঠিত

কয়রা(খুলনা)প্রতিনিধি::

খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান দিদারের বিরুদ্ধে জমি জবরদখল চেষ্টা ও মারপিটের অভিযোগের ঘটনায় শনিবার (৫ আগস্ট) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ঘটনার শিকার জমি মালিকদের পক্ষে শনিবার (৫ আগস্ট) বেলা ১১ টায় কয়়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য  পাঠ করেন, ফেরদৌস সানা।

তিনি তার বলেন, গত শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলা সদরের গোবরা পূর্বচক গ্রামের সালাম গাজীর পুত্র মেহেদী হাসান দিদারের নেতৃত্বে একদল লোক এসে আমার বাড়িড় সন্নিকটে পূর্বচক গ্রামে আমাদের পৈত্রিক সম্পত্তি জবরদখলের চেষ্টা করে।

এ সময় আমরা বাধা দিতে গেলে সে ও তার সাথে থাকা লোকজন আমাদের উপর হামলা করে বেধড়ক মারপিট করে যখম করে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে কয়রা থানা পুলিশ ঘটনাস্থলে আসতে দেখে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়়। বর্তমানে আমার স্ত্রী ও বড় ভাই মারাত্মক জখম অবস্থায়় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এ মুহূর্তে সে ভাড়াটিয়া হিসাবে আমাদের পৈত্রিক জমি পুনরায় জবরদখলের হুমকিসহ জীবননাশের হুমকি দিচ্ছে।

তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন, এর আগেও ওই জমি দখলে নিতে ভাড়াটিয়া হিসাবে মেহেদী হাসান দিদার একাধিকবার তাদের উপর হামলার ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী জমি মালিকগণ ন্যায় বিচার কামনা করেন। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, গোবরা পূর্বচকে জমি জবর দখলের খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

অভিযুক্ত মেহেদী হাসান দিদারের নিকট অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সাথে আমি জড়িত নেই। প্রতিপক্ষরা আমার ভাবমুর্তি ক্ষুন্ন করতে মিথ্যা অভিযোগ করে হয়রানীর চেষ্টা করছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর