1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

কলকাতার সিনেমায় বাংলাদেশ, দেখা গেল শেখ হাসিনাকেও!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
kalkata_13028
  • বিনোদন ডেস্ক ::

প্রতিবেশী দেশের সঙ্গে রাজনৈতিক বৈরিতা সিনেমায় তুলে ধরার প্রচলন ভারতে নতুন নয়। এবার দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অস্থিরতাও উঠে আসছে পর্দায়। টলিউড সিনেমা ‘রক্তবীজ ২’ -এর টিজার যেন সেরকম-ই আভাস দিল। দেখা গেল শেখ হাসিনাকেও!

আজ ১৪ আগস্ট প্রকাশ পেয়েছে ‘রক্তবীজ’-এর দ্বিতীয় অধ্যায়ের টিজার। যার শুরুতেই আচ দুই জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ের কথা বলা হচ্ছে। প্রথম দৃশ্যেই শোনা যায়, ‘যতবার ভারত-বাংলাদেশ কাছাকাছি এসেছে ততবার মাথাচাড়া দিয়েছে উগ্র সন্ত্রাসবাদ।’ এরপর-ই নারীকণ্ঠে ভেসে আসে বিপরীতমুখী সংলাপ, ‘কোথাও যা সন্ত্রাস অন্য কোথাও হয়তো সেইটাই সংগ্রাম।’

এ সংলাপ থেকেই বোঝা যায়, রক্তবীজের সিক্যুয়েলে বাংলাদেশ গুরুত্ব পাচ্ছে। থাকছে শেখ হাসিনার পতনের অংশ। কেননা টিজারে এক ঝলক দেখা গেছে হাসিনাকে। তার চরিত্রে ছিলেন সীমা বিশ্বাস। রাজনীতিবিদের ভুমিকা দেখা গেছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে।

এছাড়া মারকুটে ভূমিকায় দেখা গেছে আবীর-মিমিকে। পঙ্কজ সিংহ ও সংযুক্তা মিত্র চরিত্রে তারা আগের মতোই সাবলীল বলে মনে হলো। এক ঝলক রোমাঞ্চেও ছিলেন তারা। দেখা গেছে অঙ্কুশও। তবে আগের মতো গানে না। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আসছেন তিনি। দেখে ধারণা করা যাচ্ছে এ এক অন্য অঙ্কুশ।

নজর কেড়েছেন কৌশানী মুখোপাধ্যায়, নুসরাত জাহান। দেখা গেছে কাঞ্চন মল্লিককে। মুক্তির তারিখও জানানো হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর আসছে সিনেমা হলে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এবার পুজা জমবে ‘রক্তবীজ ২’-এর সঙ্গে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর