1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর খুলনা সফর, মহানগর বিএনপির দুই দিনের কর্মসূচি কেশবপুরে ধানক্ষেতে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার পাইকগাছায় মুক্তিপণের দাবিতে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার, আটক ২ বিএফআরআই এর ডিজি’র লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন কপিলমুনি কলেজে এইচএসসিতে পাশের হার ৪২.৫০, জিপিএ-৫-৬জন বেকার যুবকদের কর্মসংস্থানে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : সৈয়দপুরে প্রতিমন্ত্রী আমিনুল হক কয়রায় অবৈধভাবে ঝিনুক পাচারকালে পাইকগাছার ১ব্যক্তি আটক এইচএসসি পরীক্ষায় সৈয়দপুরের ৮ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৮১জন শিক্ষার্থী পাইকগাছায় ৪ দিনব্যাপি ১৩তম দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মতুয়া মহাসম্মেলন শুরু ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার আন্তরিক: এমপি আবুল কালাম আজাদ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১০৮ বার পঠিত
paikgacha-16529

পাইকগাছায় বোরো সংগ্রহ কার্যক্রম’র উদ্বোধন

  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::

খুলনার পাইকগাছায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ মৌসুমে সরকারি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেন, কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার হিসেবে কৃষকদের উন্নয়নে সার, বীজ, সেচসহ বিভিন্ন খাতে ভর্তুকি ও সহায়তা প্রদান করছে।

তিনি আরো বলেন, কোনো অসাধু সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগী যাতে কৃষকদের হয়রানি করতে না পারে। সরকারি গুদামে ধান বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের দালাল বা অনিয়ম বরদাশত করা হবে না। প্রকৃত কৃষকরাই যেন এই সুবিধা পান, তা নিশ্চিত করা হবে। কৃষকের স্বার্থ রক্ষায় আমরা সবসময় পাশে থাকবো বলেও আশ্বস্ত করেন তিনি।

উপজেলা ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা এসএম আমিনুল ইসলাম, সহকারি অধ্যাপক আব্দুল মমিন সানা, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা সেক্রেটারি আলতাফ হোসেন, পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাদ্দিস স ম আব্দুল্লাহ আল মামুন, জামায়াত নেতা মোর্তজা জামান আলমগীর রুলু, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, জামায়াত নেতা সফিয়ার রহমান, তামিম রায়হান, খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, জিএম শাহেদুজ্জামান বাবু সহ স্থানীয় কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক।

সভায় জানানো হয়, চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা এবং প্রতি মণ ধানের মূল্য ১ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারি গুদামে বিক্রি করতে পারবেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান জানান, চলতি মৌসুমে পাইকগাছা উপজেলায় মোট ৬২৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগষ্টের মধ্যেই কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর