1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম কয়রায় ১ শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ১ জন আটক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি

কেশবপুরের বারুইহাটিতে এতিমের জমি জবর দখলের চেষ্টার ঘটনায় সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১০১ বার পঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি::

যশোরের কেশবপুরের বারুইহাটি গ্রামে এতিমের জমি জবর দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বারুইহাটি গ্রামের এতিম আখিরোন নেছার পক্ষে তাঁর বড় পূত্র আব্দুল আজিজ লিখিত বক্তব্য পাঠকালে বলেন, ২০ নং বারুইহাটি মৌজার ৩২ নং খতিয়ানের ৩০৩০ নং হাল দাগের ৭ শতক জমির মধ্যে ১ দশমিক ৭৫ শতাংশ জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে আমার ছোট খালা করিমননেছা আমার মা আখিরোন নেছার নামে ০৮/০৫/২০২৩ তারিখে দানপত্র রেজিষ্টি করে দেন। যে সম্পত্তি আমার মা আখিরোন নেছা ভোগ-দখল করে আসছেন। ঐ সম্পত্তিতে আমার মা একটি টিনসেটের ঘর নির্মাণ করেছেন। কিন্তু বারুইহাটি গ্রামের মাষ্টার আব্দুল খালেক হাজী ও তার পূত্র প্রভাষক আব্দুল লতিফ গত ১৪ আগস্ট তারিখ দুপুরে আমার মায়ের ঐ ১ দশমিক ৭৫ শতাংশ জমি জবর দখলের চেষ্টা করে। বাঁধা দেওয়ায় তারা ঐদিন উক্ত জমি দখল করতে না পেরে খুন-জখমসহ বিভিন্ন প্রকার হুমকী-ধামকী দিয়ে চলে যায়। গ্রাম্য শালিশেও তারা হাজির হয় না। পরবর্তীতে মোটা অংকের অর্থের বিনিময়ে তারা আমাদের নামে আদালত সহ বিভিন্ন দপ্তরে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করে হয়নানি করে আসছে। তারা সাংবাদিকদের প্রভাবিত ও মিথ্যা তথ্য সরবরা করে দৈনিক যশোর ও দৈনিক কল্যাণ পত্রিকায় মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায়।

সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা বারুইহাটি গ্রামের মাষ্টার আব্দুল খালেক হাজী ও তার পূত্র প্রভাষক আব্দুল লতিফের হাত থেকে আমার মা আখিরোন নেছার ১ দশমিক ৭৫ শতাংশ জমি রক্ষা করতে প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সংম্মেলনে আখিরোন নেছার সেজ পূত্র মাহাবুর রহমানও উপস্থিত ছিলেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর