1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শার্শায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী -তালা স্বাস্থ্য কর্মকর্তা পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার—-কয়রা ও পাইকগাছার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে- বাপ্পী প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার সুন্দরবনে হরিণ শিকার, খন্ডিত মাথা ভুড়ি সহ আটক-১ ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য তালায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মহাসচিবকে ছায়াবীথির শুভেচ্ছা

কেশবপুরে পরকীয়ার জেরে প্রেমিকের হাত ধরে স্ত্রী উধাও!

  • প্রকাশিত : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুরে স্বামীর বাড়ি থেকে নগদটাকা ও স্বর্ণালঙ্কারসহ ৬/৭ লাখ টাকার মালামাল নিয়ে প্রেমিকের হাত ধরে স্ত্রীর পলায়ন করেছে। এ ব্যাপারে স্বামী বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার শেকপুরা গ্রামের তছির শেখের পূত্র বিল্লাল হোসেন (২৮) এর সাথে সাতক্ষীরা জেলার তালা উপজেলার যুগী পুকুর গ্রামের আজিবার সরদারের কন্যা নাজমা খাতুন (২৫) এর সাথে ২ মাস পূর্বে ইসলামী শরিয়াহ মোতাবেক রেজিষ্ট্রিবিবাহ সম্পন্ন হয়। বিবাহের কয়েকদিন পরেই নাজমা খাতুন তার পিতার বাড়িতে যাওয়ার জন্য উতালা হয়ে উঠে এবং বেশিরভাগ সময় পিতার বাড়িতে থাকে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে নাজমা খাতুন তার স্বামীর গ্রামের বাড়িতে থাকতে অপারকতা প্রকাশ করলে বিল্লাল হোসেন হাসানপুর বাজারে একটি বাড়ি ভাড়া করে তাক নিয়ে বসবাস করতে থাকেন। কিন্তু নাজমা খাতুন তার পূর্বের প্রেমিক ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের নুর ইসলামের পূত্র এসানুর রহমান শেখের সাথে ফোনালাপ করতে থাকে। স্বামী নিষেধ করলেও কোন কাজ হয় না। বিল্লাল হোসেন পেশায় একজন ইটভাটার সরদার। তিনি তার কর্মস্থল বরিশালে অবস্থানের সময় শুক্রবার এলাকাবাসি সমজিদে নামাজ আদায় করার সূযোগে নাজমা খাতুন ও তার প্রেমিক এসানুর রহমান শেখ বিল্লাল হোসেনের বাসা থেকে ১টি র্স্মাট ফোন, ১টি ফ্রিজ, ১টি এলইডি মনিটর, খাট-সহ আসবাবপত্র, যাবতীয় স্বর্ণালংকার, সোনালী ব্যাংকের এটিএম কার্ড, নগদ ৪ লাখ টাকা সহ ৬/৭ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

সর্বশেষ এব্যাপারে ভুক্তভোগী স্বামী বিল্লাল হোসেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর