1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

কেসিসি নির্বাচনে নৌকার প্রার্থীর প্রচার প্রচারণায় শেখ সোহেলকে আহ্বায়ক করে যুবলীগের টিম গঠন

  • প্রকাশিত : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১২১ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণার লক্ষ্যে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক টিম গঠন করা হয়েছে।রোববার (২১ মে) দুপুরে যুবলীগের উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত এক চিঠিতে এ টিম গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা টিমে টিম লিডার ও আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, যুগ্ম আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. নবী নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আন্তর্জাতিক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন ও খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান সোহাগকে সমন্বয়ক করে সমন্বয়ক টিম গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর