1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করল পুলিশ

  • প্রকাশিত : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৭১ বার পঠিত
kota-mamla-9540

দীপ্ত নিউজ ডেস্ক::


চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি কর্মকর্তাদের মারধর ও হামলার অভিযোগে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজারবাগ পুলিশ লাইনসের পরিবহন শাখার চালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা বহু শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা তুলে দিয়ে জারি করা পরিপত্র গত ৫ জুন হাইকোর্ট অবৈধ ঘোষণার করার পর সেই পরিপত্র ফিরিয়ে আনার দাবিতে, অর্থাৎ কোটা তুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা মাঠে নামেন। ১ জুলাই থেকে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। গত সপ্তাহের মঙ্গলবার বাদ দিয়ে প্রতিদিনই ‘বাংলা ব্লকেড’ নামে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর