1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

ক্যান্সারাক্রান্তে নিহত স্বামীর লাশবাহী গাড়িতেই কন্যা শিশুর জন্ম দিলেন গৃহবধূ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ বার পঠিত
child-3995
রাবিদ মাহমুদ চঞ্চল:

সাতক্ষীরায় ক্যান্সার আক্রান্ত হয়ে নিহত স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সেই অ্যাম্বুলেন্সেই শিশু কন্যার জন্ম দিয়েছেন সদ্য বিধবা এক গৃহবধূ। বুধবার (১৩ ডিসেম্বর) সাতক্ষীরা-আশাশুনি সড়কের বুধহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইটভাটা শ্রমিক আলতাফ হোসেন (৩৪)  আশাশুনির প্রতাপনগরের বাসিন্দা শামসুর রহমানের ছেলে।

জানা যায়, বয়োবৃদ্ধ পিতা শামসুর রহমান অন্যের জমিতে শ্রম বিক্রির কাজ করতেন। আর ছোট ছেলে আলতাফ হোসেন পেশায় একজন ইটভাটা শ্রমিক ছিলেন। বাবা ছেলের রোজকারেই তাদের অভাবের সংসার চলতো।কাজের সুবাদে প্রতিবারের ন্যায় এবছরও তিনি ঢাকার একটি ইট ভাটায় গিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে বাড়িতে এসে চিকিৎসা নিতে শুরু করেন। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে  সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। সর্বশেষ গত ১২ ডিসেম্বর রাত ৮টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলতাফের মৃত্যু হয়।

এদিকে সাতক্ষীরা থেকে নিহত স্বামীর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে বুধহাটা বাজার এলাকায় পৌঁছালে স্ত্রী রহিমা খাতুনের প্রসব বেদনা শুরু হয়। একপর্যায়ে তিনি লাশবাহী অ্যাম্বুলেন্সেই ফুঁটফুঁটে শিশু কন্যার জন্ম দেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী জানান, ক্যান্সারাক্রান্ত স্বামীর মরদেহ নিয়ে গ্রামে ফেরার পথে লাশবাহী অ্যাম্বুলেন্সই নিহতের স্ত্রী এক কন্যা সন্তানের জন্ম দেন। পরে বুধবার বিকেলে পারিবারিক কবরস্থানে আলতাফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু কন্যা ও মা উভয়েই সুস্থ রয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর