1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রীনগরে ৮ পিস ইয়াবাসহ স্বপন আটক, উদ্ধার চোরাই কলার ছড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ায় ১৩ কিলোমিটার যানজট ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : গোলাম আম্বিয়া কয়েছ নদী-খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ তৎপরতা শুরু সৈয়দপুরে কৌশলে শিশু চালকের ভ্যান নিয়ে উধাও প্রতারক চক্র! ডুমুরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা প্রথম ধাপে ৩৭১ ইউপিতে ভোট, নভেম্বরে তফসিল সংসদ অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, মৃতের সংখ্যা পৌঁছাল ৩৩২ জনে তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর

ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : গোলাম আম্বিয়া কয়েছ

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত
sylet-17388
  • বিজ্ঞপ্তি ::

ছাত্র জমিয়ত বাংলাদেশ ১০নং পশ্চিম আলীরগাঁও (গোয়াইনঘাট) ইউনিয়নের শিক্ষার মানোন্নয়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জমিয়ত নেতা গোলাম আম্বিয়া কয়েছ বলেন, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত। অভাব শুধু গুণগত বা মানসম্মত শিক্ষার। শিক্ষা প্রতিষ্ঠানে নোংরা ও প্রতিহিংসার ছাত্র রাজনীতির সয়লাবে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত ঘটছে। এতে করে শিক্ষার অবনতি ঘটেছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টায় স্থানীয় কোওরবাজারে সংগঠনের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আব্বাস বিন মাহমুদ ও মুহসিন আহমদের যৌথ পরিচালনায় সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি আবু তালহা তোফায়েল বলেন, ক্যাম্পাসভিত্তিক আদর্শিক ছাত্র সংগঠন ছাত্র জমিয়তের কাজকে বেগবান করতে পারলে সিট বানিজ্য ও প্রতিহিংসার রাজনীতি থেকে শিক্ষার্থীরা মুক্তি পাবে।

তিনি বলেন, আমাদের রাজনীতি শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের কল্যাণের রাজনীতি, আমাদের রাজনীতি যেকোনো সংকট বা দুর্যোগে সহযোগিতা ও পাশে দাঁড়ানোর রাজনীতি, যেকোনো উৎসবে আনন্দ ভাগাভাগির রাজনীতি, আমাদের রাজনীতি আল্লাহর সন্তুষ্টির রাজনীতি।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মঈনুল ইসলাম পাঁচপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ, ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা মুফিজ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা সালিক আহমদ, কোওরবাজার জামে মসজিদের খতিব আলিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, গোলজার আহমদ, হাফিজ শরিফ উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা পরবর্তীতে এলাকাবাসী ও ইউনিয়ন ছাত্র জমিয়তের দায়িত্বশীলরা সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি আবু তালহা তোফায়েলকে সম্মাননা স্মারক প্রদান করেন।
পরিশেষে ইউনিয়ন পরিষদের সবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম আলিম উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর