1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস

ক্রিকেটার মোক্তার সিদ্দিকীর ছেলের ইন্তেকাল

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত
dead-10326

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


এক সময়ের দেশের অন্যতম উইকেট কিপার সাবেক জাতীয় ক্রিকেট খেলোয়াড় ও সৈয়দপুর ক্রিকেট ক্লাবের টিম ম্যানেজার মোক্তার সিদ্দিকীর পুত্র ইসমাঈল সিদ্দিকী (১৯) ইন্তেকাল করেছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় শহরের পুরাতন বাবুপাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তিনি বাবা-মা ও এক বোন, অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

ওইদিনই বাদ নামাজে জোহর শহরের বঙ্গবন্ধু সড়কস্থ বায়তুর রাহমত মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজ ও দাফনে নীলফামারী জেলাসহ সৈয়দপুরের বর্তমান ও সাবেক ক্রিকেট খেলোয়াড়, ক্রীড়া সংগঠকসহ সর্বস্তরের মানুষজন অংশ নেন।

মরহুম ইসমাঈল সিদ্দিকী ছিলেন শহরের বঙ্গবন্ধু সড়কের (রংপুর রোড) মাহবুব এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মো. মাহবুব আলমের ভাগিনা।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক ও ৭ নং নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহীন আকতার শাহীন, মহিলা কাউন্সিলর আফরোজা ইয়াসমিন, সৈয়দপুর ক্রিকেট ক্লাবের সভাপতি ব্যবসায়ী হাজী মো. আরঙ্গওজেব ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাবাহাত আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব একরামুল হক ও মো. মমতাজ মিন্টু, দৈনিক আলাপন সম্পাদক আমিনুল হক, সাপ্তাহিক জনসমস্যা সম্পাদক প্রভাষক শওকত হায়াৎ শাহ্, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সমাজসেবী তোফায়েল মোহাম্মদ আজম, ন্যাশনাল ক্রিকেট ক্লাবের সাবেক অধিনায়ক ও শিল্পপতি হুমায়ুন কবির, সাবেক খেলোয়াড় জামিউল আলম বাবলু, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী শেখ আহমেদ উল্ল্যাহ, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, মিজানুর রহমান মিলন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর