1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম কয়রায় ১ শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ১ জন আটক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি

ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক খুলনা বেতার কেন্দ্র পরিদর্শনে মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৭৫ বার পঠিত
9830
খুলনা প্রতিনিধি:
বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া ক্ষতিগ্রস্ত খুলনা বেতার কেন্দ্র পরিদর্শন করেছেন। মঙ্গলবার(১৩ আগস্ট) দুপুরে তিনি খুলনা বেতার কেন্দ্র পরিদর্শন করেন।
এর আগে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারী খুলনা বেতার কেন্দ্রে ঢুকে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। অগ্নিসংযোগের ফলে বেতার কেন্দ্রের অবকাঠামো, সম্প্রচারের সাথে যুক্ত বিভিন্ন যন্ত্রপাতিসহ সকল কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।
পরিদর্শনকালে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মোঃ ছালাহ উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) এ এস এম জাহীদ, প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মুনীর আহমদ, পরিচালক মোঃ বশির উদ্দিন, সিনিয়র প্রকৌশলী মোঃ শাহজাদা সেলিম, খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য্য, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাসহ বেতারের কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
পরে খুলনা বেতারের সম্মেলনকক্ষে বেতার ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মহাপরিচালক এক মতবিনিময় সভায় মিলিত হন। সভার প্রথমে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
সভায় আগামী তিন দিনের মধ্যে একটি বা দুইটি কক্ষ সংস্কার করে বা অন্য স্থান থেকে সম্প্রচার শুরু, ক্ষতিগ্রস্ত ভবনগুলো সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে খুলনা বেতারকে আগের স্থানে ফিয়ে আনার জন্য বিদ্যমান ভবনগুলো দীর্ঘমেয়াদে ব্যবহার উপযোগিতা পরীক্ষা করা, নতুন ভবন ও স্টুডিও নির্মাণ, নিরাপত্তার স্বার্থে কাঁটাতারের বেড়া দেয়া ও রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে নিদের্শনা দেন মহাপরিচালক।
17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর