1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন ঈদ আনন্দে মণিরামপুরের খালিয়া গ্রামের মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতায় মাতোয়ারা নারী-পুরুষ কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়ি ভাংচুর বেনাপোল সীমান্তে আটকে পড়া মানুষদের মানবেতর জীবনযাপন

খবর না দিলেও চলে আসে পুলিশ, স্যার বলে স্যালুট দেয় : শাহজাহান চৌধুরী

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পঠিত
jamat-sahjan-14790
  • দীপ্ত নিউজ ডেস্ক ::

‘প্রশাসনকে কব্জায় আনা’ ও ‘আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে’ বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এবার তার আরও একটি বক্তব্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ওই ভিভিওতে বলতে শোনা যায়, এমন কোনো বাপের ক্ষমতা কী আছে, দেখি এখন পুলিশকে বলুক, সবাই মিলে যদি পুলিশে বলে, যে শাহজাহান চৌধুরী এসেছে তুমি (পুলিশ) যাও না। তখন পুলিশ বলবে, বাপরে বাপ, চিটাগাংয়ের সিংহ পুরুষ এসেছে কী বাঁধা দেব, আমি গিয়ে পাহারা দেব।

তিনি আরও বলেন, ওদিকে দেখতেছি, পুলিশেরা দাঁড়িয়ে রয়েছে। কে খবর দিয়েছে জানি না। আমি পুলিশ-টুলিশ খবর দিই না। কোনো কারণ ছাড়া সবাই আসে। আরকান রোডেও আসে, স্যার আসসালামু আলাইকুম, এমনে স্যালুট দেয়। আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয়। এগুলো আল্লাহ তায়ালার কুদরত।

বক্তব্যের বিষয়ে জানতে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। এছাড়া একের পর এক বক্তব্য ভাইরাল হওয়ায় গণমাধ্যম এড়িয়ে চলছেন তিনি। তবে তার ব্যক্তিগত সহকারী আরমান উদ্দিন বৃহস্পতিবার জানান, শাহজাহান চৌধুরী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

গত ২২ অক্টোবর বাঁশখালী উপজেলার শেখেরখীল মৌলভী বাজার এলাকায় ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত এক সিরাত মাহফিলে তিনি এসব কথা বলেন। ছাত্রশিবিরের শহীদ মুহাম্মদ আনছার উল্লাহ তালুকদারের ২৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি আয়োজন করা হয়েছিল।

প্রশাসন কব্জায় আনাসহ শাহজাহান চৌধুরীর নানা বক্তব্য ছড়িয়ে পড়ার পর এই বক্তব্যও নতুন করে আলোচনায় আসে এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর