1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পানিবন্দি মানুষের পাশে ডুমুরিয়ার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান জমাদ্দার পাইকগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের পর এবার এ্যাম্বুলেন্স স্টাফের মৃত্যু পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়রাণিমূলক মামলা থেকে শ্রমজীবি সন্তানকে মুক্তি দিতে অসহায় পিতার আর্তি সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের ভাওয়াইয়া গানের আসর সাতক্ষীরার কালীগঞ্জের মৌতলার আদম ব্যবসায়ী হারুনের খপ্পরে নিঃশ্ব কয়েকটি পরিবার! মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্র্ধষ চুরি শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম

খালেদা জিয়াকে নিয়ে সিনেমা তৈরি হচ্ছে

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৯৮ বার পঠিত
begum-zia-9955

দীপ্ত নিউজ বিনোদন ডেস্ক::


রাজনীতির মাঠ থেকে এবার সিনেমার পর্দায় হাজির হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুনতে কিছুটা অবাক লাগলেও এমনটাই হতে যাচ্ছে। সাবেক এ প্রধানমন্ত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা এম কে জামান।

জানা গেছে, ‘মাদার অব ডেমোক্রেসি’ নামে সিনেমাটির নাম ইতোমধ্যে নিবন্ধন করা হয়েছে পরিচালক সমিতিতে। এ ব্যাপারে সংবাদমাধ্যমকে এম কে জামান বলেন, দীর্ঘদিন ধরে সিনেমাটি নিয়ে আমরা কাজ করছিলাম। বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্ত আমরা বিস্তারিত জেনেছি।

এ পরিচালক বলেন, সিনেমাটি নির্মাণের আগে আমরা ম্যাডামের অনুমতি নিয়েছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র এবং জনগণকে তা জানার জন্য সিনেমাটি তাদের দেখতে হবে।

তবে সিনেমাটিতে কোন কোন শিল্পী অভিনয় করবেন-এ সম্পর্কে কিছু বলতে চাননি নির্মাতা। এ জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। এম কে জাহান বলেন, অবশ্যই চমক থাকবে কাস্টিংয়ে। এত বড় সিনেমা তো আর যাকে-তাকে নিয়ে করা যাবে না। শুটিংয়ের আগে নিশ্চয়ই কাস্টিং জানানো হবে।

এ নির্মাতা জানান, এরইমধ্যে চিত্রনাট্যের কাজ সম্পন্ন হয়েছে। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী মাসের শেষ দিকে হয়তো এর দৃশ্য ধারণের কাজ শুরু হবে। সিনেমাটি প্রযোজনার দায়িত্বে রয়েছে আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর