1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার—-কয়রা ও পাইকগাছার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে- বাপ্পী প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার সুন্দরবনে হরিণ শিকার, খন্ডিত মাথা ভুড়ি সহ আটক-১ ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য তালায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মহাসচিবকে ছায়াবীথির শুভেচ্ছা সৈয়দপুরে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালো বিএনপিসহ হাজার হাজার জনতা সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী : উপহার দিলেন খেলার সামগ্রী পাইকগাছায় ২৪ ঘন্টায় কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ২২ কপিলমুনিতে নগদ টাকা ও মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারি আটক ধর্ম অবমাননার অভিযোগে সৃষ্ট মব’এ হত্যাকান্ড, প্রধান আসামি গ্রেপ্তার

খুলনায় কটূক্তিমূলক পোস্ট ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইএসপিআর’র বক্তব্য

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পঠিত
ispr-10170

দীপ্ত নিউজ ডেস্ক::


খুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক পোস্টকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এই সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, বুধবার (৪ সেপ্টেম্বর) শ্রী উৎসব (২২) নামে এক ব্যক্তি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক পোস্ট করায় স্থানীয় জনগণ তাকে আটক করে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ (দক্ষিণ) কমিশনারের কার্যালয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত হয়। পরে ঐ স্থানে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ জন স্থানীয় জনগণ উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ঐ ব্যক্তিকে প্রকাশ্যে শাস্তি প্রদান করার জন্য আন্দোলন করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় কিছু উচ্ছৃঙ্খল উপ-কমিশনারের কার্যালয়ে প্রবেশ করে ঐ ব্যক্তির ওপর আক্রমণ চালায়।

সশস্ত্র বাহিনীর সদস্যদের আপ্রাণ চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা হয়। বর্তমানে তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি আশঙ্কামুক্ত।

উল্লেখ্য, ধর্মীয় মূল্যবোধে আঘাত প্রদানের কারণে ঐ ব্যক্তির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সুস্থতা সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার ক্ষেত্রে সর্বদা সচেষ্ট। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ঐ ব্যক্তির মৃত্যু সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর