1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:

খুলনায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৫ বার পঠিত
খুলনা প্রতিনিধি:
উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে খুলনা অঞ্চলের ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ফিরোজ শাহ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক খোঃ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ও জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ।
অনুষ্ঠানের বক্তৃতায় অতিথিরা বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার একটি বড় অংশ। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন। শারীরিক ও মানসিক বিকাশের জন্য শরীর চর্চার গুরুত্ব রয়েছে। বর্তমান সময়ে মোবাইলে আসক্তির ফলে শিক্ষার্থীরা খেলাধুলার প্রতি আগ্রহ হারাচ্ছে, তেমনি মাদকের প্রতি আসক্ত হচ্ছে। এর ফলে মানসিক অসুস্থতা বেড়ে যাচ্ছে।সেকারণে শিক্ষার্থীদের এ থেকে ফিরিয়ে আনতে খেলাপড়ার পাশাপাশি ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান তারা।
বক্তৃতায় অতিথিরা আরও বলেন, খেলাধুলা জীবন গঠন ও প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে সাহায্য করে। নির্দিষ্ট সময়ে স্কুল-কলেজে শরীর চর্চা করানোর জন্য গুরুত্বারোপ করে ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে বর্তমান সরকার সব ধরণের সহযোগিতা করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তারা।
প্রসঙ্গত, গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় খুলনা বিভাগের ১০টি জেলার সর্বমোট ১০টি দল অংশগ্রহণ করে। এসময় বিভিন্ন জেলার শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- ক্রীড়া শিক্ষক বৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর